আবু নাসের হুসাইন, সালথা (ফরিদপুর) প্রতিনিধি: কেন্দ্রীয় যুবলীগের সদস্য, শেখ রাসেল ক্রীড়া চক্রের পরিচালক এ্যাড. জামাল হোসেন মিয়া ও ফরিদপুর জেলা পরিষদের সদস্য কামাল হোসেন মিয়ার পিতা নগরকান্দা উপজেলার তালমা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মো.
শহিদ মিয়া ইন্তেকাল করেছেন।
মঙ্গলবার (১৬ অক্টোবর) সকাল ১১ টায় ঢাকা এ্যাপোলো হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৭০ বছর। তিনি স্ত্রী, পুত্র ও কন্যা সন্তানসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
বীর মুক্তিযোদ্ধা শহিদ মিয়ার মৃত্যুতে জাতীয় সংসদের মাননীয় সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী এমপি ও তার রাজনৈতিক প্রতিনিধি শাহদাব আকবর লাবু চৌধুরী গভীর শোক প্রকাশ করেছেন এবং শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। এছাড়াও ফরিদপুর-২, আসনের সাবেক সাংসদ সাইফুজ্জামান জুয়েল চৌধুরী, নগরকান্দা উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ, সেচ্ছাসেবকলীগ, শ্রমিকলীগ, ছাত্রলীগসহ বিভিন্ন মহল থেকে গভীর শোক জানিয়েছেন।
মরহুমের লাশ মঙ্গলবার রাত ৮টায় রাষ্ট্রীয় মর্যাদায় উপজেলার কদমতলী পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।



