তারেক রহমান ও তার সহধর্মিণীকে সাজা দেয়ার প্রতিবাদে যশোরে বিক্ষোভ সমাবেশ

তারেক রহমান ও তার সহধর্মিণীকে সাজা দেয়ার প্রতিবাদে যশোরে বিক্ষোভ সমাবেশ
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার সহধর্মিণী ডা. জুবাইদা রহমাকে চক্রান্তমূলক মামলার রায়ের প্রতিবাদে যশোরে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ বিকাল ৪টায় যশোর জেলা যুবদল, সেচ্ছাসেবক দল ও ছাত্রদলের উদ্যোগে লালদীঘী পাড় দলীয় কার্যালয়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
জেলা সেচ্ছাসেবক দলের সভাপতি রবিউল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, জেলা বিএনপির আহবায়ক অধ্যাপক নার্গিস বেগম।
এসময় তিনি বলেন, শেখ হাসিনা ২০১৪ সালে যেমন এক তরফা নির্বাচন করেছেন। ১৮ সালে প্রতারণার মধ্যমে রাতে নির্বাচন করে ক্ষমতায় এসেছেন। ২৩ সালের আরেকটি নির্বাচন করার জন্যই সম্ভব্য প্রতিদ্ব›দ্বী হিসেবে ডা. জুবাইদা রহমানকে আসামি করে এ মামলার রায় প্রদান করেছে। অবিলম্বে দলের চেয়ারম্যার তারেক রহমান ও ডা. জুবাইদা রহমানের নামে মামলা বাতিলের দাবি জানান।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা বিএনপির সদস্য সচিব এ্যাড. সৈয়দ সাবেরুল হক সাবু, যুবদলের সভাপতি এম তমাল আহমেদ, সেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মোস্তফা আমির ফয়সাল, ছাত্রদলের সভাপতি রাজেদুর রহমান সাগর, সাধরণ সম্পাদক কামরুজ্জামান বাপ্পি সহ প্রমূখ।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Brinda Chowdhury
লেখক / প্রতিবেদক

Brinda Chowdhury

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।