× Banner
সর্বশেষ
কৃত্রিম বুদ্ধিমত্তায় দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে গুরুত্ব দিচ্ছে সরকার -ফকির মাহবুব আনাম মানুষের আস্থা ও বিশ্বাস অর্জনে চিকিৎসকদের কাজ করতে হবে: প্রধানমন্ত্রী জুবাইদার স্মৃতিবিজড়িত হোস্টেলে প্রধানমন্ত্রী, শিক্ষার্থীদের উচ্ছ্বাস অর্থ অভাবে বারান্দায় পড়ে থাকা লতিফ সরদারের পাশে পাইকগাছা ইউএনও সংবাদ প্রকাশের পরও ঘুম ভাঙেনি কর্তৃপক্ষের; পাইকগাছায় সাড়ে চার কিলোমিটার সড়কে চরম দুর্ভোগ বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা হচ্ছে, সহায়তা দেবে সরকার – প্রাণিসম্পদ মন্ত্রী সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা ব্যর্থ করল বিজিবি প্রেম মানতে না পারায় মেয়েকে লাঠির আঘাতে হত্যা উপজেলা-জেলা হাসপাতালকে আরও সক্ষম করা হচ্ছে: প্রধানমন্ত্রী টানা বৃষ্টি, বন্যা ও পাহাড়ধসে চট্টগ্রাম বিভাগে মৃত বেড়ে ৩৯, ক্ষতিগ্রস্ত প্রায় ৯.৩ লাখ মানুষ

পিআইডি

তারুণ্যের শক্তিই একটি জাতির অগ্রগতির চালিকাশক্তি – ধর্ম উপদেষ্টা

Kishori
হালনাগাদ: বুধবার, ২৯ জানুয়ারী, ২০২৫

ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন বলেছেন, তারুণ্যের শক্তিই একটি জাতির অগ্রগতির চালিকাশক্তি। তরুণেরা তাদের স্বপ্ন, উদ্যম এবং সৃজনশীলতার মাধ্যমে সমাজকে বদলে দিতে পারে।

আজ রাজধানীর বাড্ডায় ইউনাইটেড ইন্টারন্যাশনাল বিশ্ববিদ্যালয়ের আয়োজনে ইউটিইউ ইসলামিক সেমিনার ২০২৫ এ প্রধান অতিথির বক্তৃতায় উপদেষ্টা এসব কথা বলেন।

উপদেষ্টা বলেন, তরুণদের মধ্যে রয়েছে নতুন কিছু শেখার আকাঙ্ক্ষা, প্রচণ্ড কর্মস্পৃহা এবং নতুন ধারণা বাস্তবায়নের সাহস। শিক্ষা, প্রযুক্তি ও মানসিক বিকাশের মাধ্যমে তরুণেরা যেকোনো  জাতির জন্য বিশাল সম্পদ হয়ে উঠতে পারে। তাদের ঐক্য, ইতিবাচক চিন্তা-চেতনা ও কাজের প্রতি নিষ্ঠা একটি সমাজকে উন্নতির শিখরে পৌঁছে দিতে পারে। এজন্য  তাদেরকে সঠিক দিকনির্দেশনা ও সুযোগ দেওয়া প্রয়োজন।

ধর্ম উপদেষ্টা আরো বলেন, তারুণ্যের শক্তি দেশের উন্নয়নের চাবিকাঠি। তরুণদের দায়িত্ব শুধু নিজেদের উন্নতিই নয় বরং সমাজ, দেশ ও বিশ্বব্যাপী পরিবর্তনের অগ্রদূত হওয়া। তাদের উদ্যম ও কর্মস্পৃহা জাতির ভবিষ্যৎ নির্ধারণ করে। এ কারণে তারুণ্যের শক্তিকে সঠিকভাবে কাজে লাগাতে হবে।

ড. খালিদ বলেন, মহানবী হযরত মুহাম্মদ (স.) এর ২৩ বছরের নবুওয়তের জীবন  মানবজাতির হেদায়েতের উৎস। তাঁর জীবনাদর্শকে আমাদের মেনে চলতে হবে। উপদেষ্টা ইসলামের সৌন্দর্য নিজে ধারণ করা এবং অন্যদের মাঝে সেটা ছড়িয়ে  দেওয়ার ওপর গুরুত্ব আরোপ করেন। এছাড়া তিনি   রাষ্ট্র পরিচালনার জন্য উন্নত চরিত্রের মানুষকে বাছাই করার আহ্বান জানান।

সেমিনারে আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তৃতা করেন আস সুন্নাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান শায়খ আহমাদুল্লাহ ও ড্যাফোডিল ইন্টারন্যাশনাল বিশ্ববিদ্যালয়ের ইসলামিক সেন্টারের পরিচালক প্রফেসর মোকতার আহমদ প্রমুখ। এতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীরা অংশগ্রহণ করে।


এ ক্যটাগরির আরো খবর..