× Banner
সর্বশেষ
আজ ২০ জুলাই (৩ শ্রাবণ) সোমবারে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ সোমবার (২০ জুলাই) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে স্পেনের ফুটবল জাদুতে আর্জেন্টিনার স্বপ্নভঙ্গ, FIFA বিশ্বকাপ ২০২৬ শিরোপা লা রোজার ঘরে বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনার বিচার হবে – আইনমন্ত্রী অসুস্থ এমপি সাবেরা নাজমুনকে দেখতে গেলেন বেনাপোল পৌর বিএনপি নেতৃবৃন্দ: রোগমুক্তি কামনা বগুড়ায় ডিবি হেফাজতে হত্যা মামলার আসামির মৃত্যু, পুলিশের দাবি আত্মহত্যা পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে আইএলও’র মহাপরিচালকের সাক্ষাৎ সর্বোচ্চ গুরুত্ব দিয়ে পেশাগত দায়িত্ব পালনের আহ্বান জানিয়েছেন ফায়ার সার্ভিসের মহাপরিচালক সরকারি গৌরনদী পাইলট মাধ্যমিক বিদ্যালয় শিক্ষিকার মৃত্যুতে স্মরণসভা ও দোয়া অনুষ্ঠান বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনে সহযোগিতা দেওয়া হবে – পার্বত্য প্রতিমন্ত্রী

তারাগঞ্জে টিসিবির মালামাল কালো বাজারে বিক্রির অভিযোগ: ব্যবস্থা নেই মনিটরিংয়ের

Brinda Chowdhury
হালনাগাদ: বুধবার, ১৪ এপ্রিল, ২০২১
https://thenewse.com/wp-content/uploads/Black-market.jpg

দিপক রায়, রংপুর প্রতিনিধি : রংপুরের তারাগঞ্জ উপজেলায় টিসিবি’র পণ্য বিক্রির জন্য ৮ জন ডিলার রয়েছে। এই ডিলারদের অধিকাংশদেরই বিরুদ্ধে কালো বাজারে পণ্য বিক্রির অভিযোগ উঠেছে। এতে উপজেলার টিসিবির পন্য বিক্রির ব্যাঘাত ঘটছে। অনেক পরিবেশকের বিরুদ্ধে পণ্য তুলে রাতের আধারে কালো বাজারে বিক্রিরও অভিযোগ রয়েছে। লাভজনক হওয়ায় টিসিবির পণ্য বেশি করে তুলে কালো বাজারে বিক্রি করে দিচ্ছে ডিলাররা। প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হচ্ছে না কোন ধরনের মনিটরিংয়ের ব্যবস্থা।

ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ (টিসিবি) সূত্র মতে, উপজেলার ৫ ইউনিয়নে টিসিবির ৮ জন ডিলার রয়েছে। পবিত্র রমজান শুরুর একদিন আগে থেকে অর্থাৎ ১৩ এপ্রিল পর্যন্ত উপজেলার নতুন চৌপথী বাসস্ট্যান্ডে এমএইচ এন্টারপ্রাইজ এবং বাজার রোডে আলহাজ আব্দুল হাই নামের দুই প্রতিষ্ঠানকে বিভিন্ন স্থানে টিসিবির পণ্য বিক্রয় করতে দেখা গেছে। এছাড়া অন্য পরিবেশকদের কোথাও পণ্য বিক্রয় করতে দেখা যায়নি। তারা গোডাউনে রেখে মালামাল বিক্রয় করছে বলে স্থানীয় ভোক্তারা জানিয়েছে।

ব্যবসায়ী সুজন (৩২) বলেন, রমজানের এক দিন আগে তারাগঞ্জ মডেল প্রাথমিক বিদ্যালয় মাঠে টিসিবির পন্য বিক্রি করতে দেখি। সেদিন সেখান থেকে আমি তেল, চিনি, ছোলা, মসুর ডাল ও সোয়াবিন তেল কিনি। তারপর ১৫ দিন থেকে টিসিবির মালামাল বিক্রি করতে দেখিনি। প্রায় এক সপ্তাহ আগে আবারও পণ্য কিনতে যাই কিন্ত টিসিবির ট্রাক বা গোডাউন খুঁজে পাইনি । বাধ্য হয়ে বাজার থেকে বেশি দামে পণ্য সংগ্রহ করেছি। তিনি আরও বলেন টিসিবির মাল ৫০ টাকা কেজিতে চিনি, ৫৫ টাকা কেজি দরে মুশুর ডাল কিনে ছিলাম। বাজার থেকে সেই চিনিই ৭০, মশুর ডাল ৯০ টাকা, সয়াবিন তেল ১৩৫ টাকা কেজি দরে কিনে এনেছি।

তারাগঞ্জ বাজারের মিলন বলেন, গত ১৫ দিন আগে দেখেছি, কিন্তু গত সপ্তাহে ট্রাকে করে টিসিবির মালামাল বিক্রয় করতে দেখিনি। দোকান বা গোডাউন ঘরও খুঁজে পাইনি। এখন ডিলার কোথায় টিসিবির মালামাল বিক্রয় করছে তা খুঁজে পাচ্ছি না।

উপজেলা নতুন চৌপথী বাসস্ট্যান্ডে ট্রাক সেলের মাধ্যমে এমএইচ এন্টারপ্রাইজের মালিক মোজাফ্ফর হোসেন বলেন, আমার জানা মতে এবারের রমজানে বরাদ্দ পাওয়া টিসিবির মালামাল কমবেশি সব ডিলাররাই তুলেছে। যারা ট্রাকে বিক্রয় করে তাদের মাস্টার রোল জমা দিতে হয়। নিয়ম আছে, বরাদ্দকৃত মালামাল উত্তোলন না করলে এবং তিন বছর অন্তর নবায়ন না করলে নিবন্ধন বাতিল হয়। তিনি আরো বলেন, এখন ডিপো থেকে বেশি পরিমাণ মালামাল উত্তোলন করতে পারলে লাভ অনেক বেশি, তাই বেশি করে টিসিবির মালামাল উত্তোলন করার চেষ্টায় আছি।

তারাগঞ্জ বাজারের টিসিবির ডিলার আলহাজ্ব আব্দুল হাই বলেন, গত ১৩ এপ্রিল মঙ্গলবার টিসিবির পণ্য বিক্রয় করেছি। টিসিবি থেকে যথাযথ পরিমাণে মালামাল সরবরাহ না করায় ক্রেতাদের কাছে সঠিকভাবে পণ্য বিক্রয় করতে পারছি না। ট্রাক সেলে মাল বিক্রয় করার কথা থাকলেও এখন আমার সম্ভব হচ্ছে না। আমার গোডাউন থেকে মাল বিক্রয় করতেছি।

উপজেলার টিসিবির পন্য মনিটরিং এর দায়িত্ব প্রাপ্ত ফখরুল ইসলাম, আব্দুল্লা আল মামুন সহ ৮জন কর্মকর্তা জানান, আমরা মালামাল দেওয়ার সময় থাকিনা । ডিলাররা কখন টিসিবির মাল দেয় সেটাও আমাদেরকে জানায় না। মাস শেষে এসে মাল বিক্রয়ের প্রত্যয়ন পত্র নিয়ে যায়। দায়িত্ব দেওয়া হলেও আমাদেরকে মূল্যায়ন ও কোন প্রকার হিসাব প্রদান করে না ডিলাররা ।

উপজেলা নির্বাহী অফিসার মোঃ আমিনুল ইসলাম বলেন টিসিবির মনিটরিং এর জন্য আমার উপজেলার ৮জন সহকারী কর্মকর্তাকে দায়িত্ব প্রদান করা হয়েছে। তাদের উপস্থিতিতে ট্রাকসেলের মাধ্যমে টিসিবির মাল বিক্রয় করবে।

রংপুর টিসিবির উপ-উর্ধ্বতন কার্যনির্বাহী কর্মকর্তা প্রতাপ কুমার মুঠোফোনে বলেন, স্থানীয় উপজেলা প্রশাসন টিসিবির মালামাল বিক্রয়ের বিষয়গুলো তদারকি করছেন। প্রত্যেক ডিলারের বরাদ্দের পরিমাণ চিঠি দিয়ে প্রতিটি উপজেলা প্রশাসনকে জানানো হয়। এছাড়াও সব তথ্য টিসিবির ওয়েবসাইটে দেওয়া আছে । পণ্য তোলার পর কালোবাজারে বিক্রয়ের তথ্য প্রমাণিত হলে জামানত সহ ডিলারসিপ বাতিল করা হবে।


এ ক্যটাগরির আরো খবর..