তথ্যসচিব ব্যাডমিন্টন এশিয়ার কার্যনির্বাহী কমিটির ডেপুটি চেয়ার নির্বাচিত

ঢাকা, ২ আষাঢ় (১৬ জুন) :  বাংলাদেশ ব্যাডমিন্টন ফেডারেশনের সভাপতি ও তথ্যসচিব আবদুল মালেক ব্যাডমিন্টন এশিয়ার কার্যনির্বাহী কমিটি ২০১৯-২০২৩ এর Publicity & Awards কমিটির ডেপুটি চেয়ার হিসেবে নির্বাচিত হয়েছেন।

ব্যাডমিন্টন এশিয়ার কার্যনির্বাহী কমিটিতে প্রথমবারের মতো বাংলাদেশের প্রতিনিধি অর্ন্তভুক্ত হলো। বাংলাদেশ ব্যাডমিন্টন ফেডারেশনের এটি আন্তর্জাতিক পর্যায়ের প্রতিনিধিত্বের প্রথম ধাপ। বাংলাদেশের ব্যাডমিন্টনের উন্নয়নে এইটি একটি বিরাট সাফল্যের স্বীকৃতি।

এশিয়ার দেশসমূহের একমাত্র ব্যাডমিন্টন নিয়ন্ত্রণ সংস্থা ব্যাডমিন্টন এশিয়া। এশিয়ার দেশসমূহের ব্যাডমিন্টন উন্নয়নে ব্যাডমিন্টন এশিয়া গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে।

বাংলাদেশ ব্যাডমিন্টন ফেডারেশনের সাধারণ সম্পাদক আমির হোসেন বাহার ও কার্যনির্বাহী সদস্যবৃন্দ ডেপুটি চেয়ার নির্বাচিত হওয়ায় তথ্যসচিব আবদুল মালেক’কে অভিনন্দন জানান।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Kishori
লেখক / প্রতিবেদক

Kishori

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।