তথ্যপ্রযুক্তিসহ উন্নত প্রশিক্ষণের মাধ্যমে স্কাউটদের যোগ্য করে গড়ে তুলতে হবে -রাষ্ট্রপতি

তথ্যপ্রযুক্তিসহ উন্নত প্রশিক্ষণের মাধ্যমে স্কাউটদের যোগ্য করে গড়ে তুলতে হবে -রাষ্ট্রপতি

স্কাউটরা যাতে দেশ ও জাতির যেকোনো প্রয়োজনে নিজেদের কাজে লাগাতে পারে সে জন্য তথ্যপ্রযুক্তিসহ উন্নত প্রশিক্ষণের মাধ্যমে স্কাউটদের যোগ্য করে গড়ে তুলতে হবে। এ বিষয়ে স্কাউট নেতৃবৃন্দকে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়ার নির্দেশ দেন রাষ্ট্রপতি মো: সাহাবুদ্দিন।

আজ রোববার (১৬ জুলাই) দুপুরে বঙ্গভবনে এক অনুষ্ঠানের মধ্য দিয়ে চিফ স্কাউট হিসেবে তিনি দীক্ষা গ্রহণ করে স্কাউটসদের উদ্দেশ্য তিনি এ কথা বলেন।

এ সময় রাষ্ট্রপতি বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৭২ সালে এক অধ্যাদেশের মাধ্যমে স্কাউটসের গোড়াপত্তন করেন, যা আজ সারা দেশে বিস্তৃত।

তিনি বলেন, স্কাউট কার্যক্রম ছেলে-মেয়েদের নীতি-নৈতিকতা শিক্ষাপ্রদানের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ। দেশকে উন্নতি ও অগ্রগতির পথে এগিয়ে নিতে এবং স্মার্ট বাংলাদেশে পরিণত করতে প্রতিটি স্তরে নেতৃত্বের বিকাশ অত্যন্ত জরুরি উল্লেখ করে রাষ্ট্রপতি বলেন, স্কাউটের মাধ্যমে দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান থেকে এই নেতৃত্ব বিকাশের যাত্রা শুরু হতে পারে।

এ সময় দেশকে সন্ত্রাস, দুর্নীতি, সাম্প্রদায়িকতা ও মাদকমুক্ত রাখতে স্কাউটদের ভূমিকা রাখার আহ্বান জানান রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।

বাংলাদেশ স্কাউটসের প্রধান জাতীয় কমিশনার ড. মোজাম্মেল হক খান বঙ্গভবনে রাষ্ট্রপতিকে দীক্ষা বাক্য পাঠ করান ও স্কাউট ব্যাজ পরিয়ে দেন। এ সময় বাংলাদেশ স্কাউটসের সভাপতি আবুল কালাম আজাদ আনুষ্ঠানিকভাবে রাষ্ট্রপতিকে স্কার্ফ পরিয়ে দেন।

পরে, বাংলাদেশ স্কাউটসের প্রধান জাতীয় কমিশনার ড. মোজাম্মেল হক খান এবং সভাপতি আবুল কালাম আজাদ বাংলাদেশ স্কাউটসের সার্বিক কার্যক্রম সম্পর্কে রাষ্ট্রপতি সাহাবুদ্দিনকে অবহিত করেন।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Brinda Chowdhury
লেখক / প্রতিবেদক

Brinda Chowdhury

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।