ঢাবির ‘খ’ ইউনিটের ভর্তি পরীক্ষার ফল মঙ্গলবার

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০১৮-১৯ শিক্ষাবর্ষের ‘খ’ ইউনিটের প্রথম বর্ষ স্নাতক সম্মান শ্রেণির ভর্তি পরীক্ষার ফলাফল আগামীকাল মঙ্গলবার (২৫ সেপ্টেম্বর) দুপুর ১টায় প্রকাশ করা হবে।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান প্রশাসনিক ভবনস্থ কেন্দ্রীয় ভর্তি অফিসে (কক্ষ নং-২১৪) আনুষ্ঠানিকভাবে এ ফল প্রকাশ করবেন।

বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতর থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

উল্লেখ্য, গত ২১ সেপ্টেম্বর শুক্রবার ‘খ’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। কলা অনুষদভুক্ত এই ইউনিটে এ বছর ২ হাজার ৩৮৩টি আসনের জন্য ভর্তিচ্ছু আবেদনকারীর সংখ্যা ছিল ৩৫ হাজার ৭২৬ জন। অর্থাৎ প্রতি আসনের বিপরীতে পরীক্ষায় অংশ নিয়েছে ১৪ জন।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
লেখক / প্রতিবেদক

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।