ঢাকা লকডাউনে চাইলেই পাওয়া যাচ্ছে গাড়ি

ঢাকা লকডাউনে চাইলেই পাওয়া যাচ্ছে গাড়ি

যাত্রীবাহী গণপরিবহন থেকে শুরু করে সব কিছুই চলছে নারায়ণগঞ্জের সাইনবোর্ড থেকে ঢাকার গুলিস্তান সড়কে। সড়কটির দুই পাশের দুটি পয়েন্টে ‍পুলিশের চেকপোস্টের চিহ্ন দেখা গেলেও কোনও পুলিশ সদস্যকে দায়িত্ব পালন করতে দেখা যায়নি। এই সড়কে চলাচলরত প্রতিটি যানবাহনই সব আসনে যাত্রী নেওয়ার পাশাপাশি দাঁড়িয়েও পরিবহন করছে। ভাড়াও নিচ্ছে ৬০ শতাংশ বেশি। লকডাউনের তৃতীয় দিন সরেজমিন এমন চিত্র দেখা গেছে।

বৃহস্পতিবার (২৪ জুন) সকালে নারায়ণগঞ্জের চট্টগ্রাম রোড, সাইনবোর্ড, শনিরআখড়া এলাকা ঘুরে দেখা গেছে, নারায়ণগঞ্জ এলাকা থেকে যাত্রীবাহী গণপরিবহন ঢাকায় প্রবেশ করছে। ব্যক্তিগত গাড়িতেও আসছে মানুষ। চেকপোস্টগুলোতে কোনও পুলিশ নেই। কোথাও কোনও বাধাও দেওয়া হচ্ছে না। সড়কের পাশে দাঁড়িয়ে সাধারণ যাত্রীরা হাত বাড়ালেই পরিবহনে ওঠতে পারছেন। তবে এসময় বহু মানুষকে পায়ে হেঁটেও ঢাকার দিকে আসতে দেখা গেছে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Dutta
লেখক / প্রতিবেদক

Dutta

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।