ঢাকা এফএমে বিশ্বকাপ ধারাভাষ্য প্যানেলে যশোরের সন্তান কল্যাণ

এম এস আর মিরাজ, যশোর: আসন্ন ক্রিকেট বিশ্বকাপে ক্রীড়াপ্রেমী শ্রোতাদের চাহিদা পূরণের ঘোষণা দিয়েছে ঢাকা এফএম ৯০.৪। প্রতিষ্ঠানটি জানিয়েছে দেশের ৬৪ জেলার শ্রোতাদের কাছে তাদের সম্প্রচার পৌঁছে দেওয়া হবে। ধারাভাষ্য প্যানেলে থাকবেন যশোরের কৃতিসন্তান কুমার কল্যাণসহ আরও অনেকে । তাদের কণ্ঠেই স্রোতারা ম্যাচের আপডেট শুনতে পাবেন।
বিশ্বকাপে বাংলাদেশের প্রথম খেলা ২ জুন লন্ডনের দ্য ওভালে। টাইগারদের প্রথম ম্যাচের প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকা। ইংল্যান্ড ও ওয়েলসের ৮টি ভেন্যুতে বিশ্বকাপের প্রাথমিক পর্বের ৯ ম্যাচ খেলবে লাল-সবুজের প্রতিনিধিরা। প্রতিটি ম্যাচ সরাসরি একযোগে প্রচার করা হবে ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, বগুড়া, বরিশাল, ময়মনসিংহ, রংপুর, সিলেট এবং কক্সবাজার স্টেশন থেকে।
এফএমটির ধারাভাষ্য প্যানেলে থাকছেন দেশের জনপ্রিয় ধারাভাষ্যকার কুমার কল্যাণ, নাবিল কায়সার, মাহফুজুল আলম এবং রুবায়েদ ইফতেখার মাহবুবসহ আরও অনেকে।
কিংবদন্তি খোদা বক্স মৃধা পরবর্তী যুগে দেশের বাংলা ধারাভাষ্যে যে কজন প্রতিষ্ঠিত এবং জনপ্রিয় মুখ আছেন তাদের মধ্যে কুমার কল্যাণ একজন।
আরেক জনপ্রিয় ধারাভাষ্যকার চৌধুরী জাফরউল্লাহ শারাফাতের হাত ধরে এই জগতে প্রতিষ্ঠা পাওয়া যশোরের বাঘারপাড়ার সন্তান কুমার কল্যাণ ২০০৬ সালে বেতারের মাধ্যমে ধারাভাষ্য পেশায় পা রাখেন। দুই বছর বাদে কাজ শুরু করেন বিটিভিতে। রেডিও ভূমির প্রথম সময়ের ধারাভাষ্যকার ছিলেন তিনি। সেই থেকে রেডিও স্বাধীনসহ দেশের প্রায় সব চ্যানেলে ফুটবল, ক্রিকেটসহ বিভিন্ন খেলার ধারাভাষ্য দিয়ে যাচ্ছেন।
প্যানেলের অন্য সদস্য নাবিল কায়সার, মাহফুজুল আলম এবং রুবায়েদ ইফতেখার মাহবুবও ইতিমধ্যে এই পেশায় নিজেদের গ্রহণযোগ্যতা প্রমাণ করেছেন।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।