জামিন পাননি ডেসটিনির রফিকুল আমীন

জামিন পাননি ডেসটিনির রফিকুল আমীন

প্রায় চার হাজার কোটি টাকা আত্মসাত ও পাচারের অভিযোগে দুই মামলায় হাইকোর্টের ভার্চ্যুয়াল আদালতে জামিন পাননি ডেসটিনি গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) রফিকুল আমীন।

সোমবার (১৫ জুন) বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদারের ভার্চ্যুয়াল বেঞ্চে তার জামিন আবেদনের ওপর শুনানি হয়।

আদালতে দুদকের পক্ষে ছিলেন আইনজীবী খুরশীদ আলম খান। রফিকুল আমীনের পক্ষে ছিলেন আইনজীবী আবদুল মতিন খসরু। সঙ্গে ছিলেন আইনজীবী উজ্জল ভৌমিক। রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম ও ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ কে এম আমিন উদ্দিন মানিক।

খুরশীদ আলম খান জানান, ভার্চ্যুয়াল আদালত জামিন না দিয়ে আবেদনটি নিয়ে নিয়মিত আদালতে যেতে বলেছেন।

২০১২ সালের ৩১ জুলাই রফিকুল আমীন এবং ডেসটিনি-২০০০ লিমিটেডের চেয়ারম্যান মোহাম্মদ হোসেনসহ ২২ জনের বিরুদ্ধে রাজধানীর কলাবাগান থানায় দুটি মামলা করে দুদক।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।