× Banner
সর্বশেষ
বিশ্বকাপ ২০২৬ উপলক্ষে ঝিনাইদহে আর্জেন্টিনা ফ্যান ক্লাবের বর্ণাঢ্য র‌্যালি কালীগঞ্জে ১০ পিস ইয়াবাসহ নারী মাদক ব্যবসায়ী রূপালীর স্বামী মিজান গ্রেপ্তার আবাসন খাতে চরম মন্দা: অর্থনীতি পুনরুদ্ধারে বিশেষ প্রণোদনার তাগিদ নওগাঁয় ত্রৈমাসিক নাগরিক সংযোগ সিএসও হাব সভা অনুষ্ঠিত  কৃষক থেকে উদ্যোক্তা তৈরির লক্ষ্যে ঝিকরগাছায় পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস শ্যামনগরে উপকূলীয় জনগোষ্ঠীর সহনশীলতা ও মর্যাদা বৃদ্ধি প্রকল্প অবহিতকরণ সভা কোটালীপাড়ায় আর্জেন্টিনার সমর্থকদের শোভাযাত্রা পঞ্চগড়ে কৃষকদের নিয়ে পার্টনার কংগ্রেস অনুষ্ঠান অনুষ্ঠিত পাখির কলকাকলিতে মুখর পাইকগাছার হাড়িয়া আবাদ; প্রকৃতিতে নান্দনিক রূপ প্রতিহিংসার মানসিকতা বদলাতে হবে – প্রধানমন্ত্রী

ডেঙ্গু পরিস্থিতিতে আতঙ্কিত না হয়ে চ্যালেঞ্জ হিসেবে নিয়েছি -স্থানীয় সরকার মন্ত্রী

admin
হালনাগাদ: শনিবার, ২৮ সেপ্টেম্বর, ২০১৯

ঢাকা, ১৩ আশ্বিন (২৮ সেপ্টেম্বর) :  এডিস মশা ও ডেঙ্গুর প্রকোপ বেড়ে গেলে আতঙ্কিত না হয়ে তা মোকাবিলা করার চ্যালেঞ্জ হিসেবে নিয়েছিলাম। সংশ্লিষ্ট সকলের সম্মিলিত প্রচেষ্টায় ও জনসাধারণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের ফলে ডেঙ্গুর প্রকোপ যথেষ্ট কমে এসেছে। বলেছেন স্থানীয় সরকার মন্ত্রী মোঃ তাজুল ইসলাম।

আজ রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ মিলনায়তনে দৈনিক কালের কণ্ঠ আয়োজিত মশা নিয়ন্ত্রণ ও ডেঙ্গু প্রতিরোধে করণীয় শীর্ষক এক গোলটেবিল আলোচনায় প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন।

মন্ত্রী আরো বলেন, ডেঙ্গু মোকাবিলার সক্ষমতা বাংলাদেশের আছে। এই সমস্যার সমাধান মানুষ করবে। সরকার এতে নেতৃত্ব দেবে। তিনি বলেন, মশক নিয়ন্ত্রণে সরকারের কার্যক্রম অব্যাহত থাকবে। শীঘ্রই ডেঙ্গু পরিস্থিতির আরো উন্নতি হবে বলে আশা করি।

দৈনিক কালের কণ্ঠের ভারপ্রাপ্ত সম্পাদক মোস্তফা কামালের সঞ্চালনায় অনুষ্ঠিত এ গোলটেবিল আলোচনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র মোঃ আতিকুল ইসলাম।

অন্যান্যের মধ্যে আলোচনায় অংশগ্রহণ করেন স্বাস্থ্য সেবা বিভাগের ভারপ্রাপ্ত সচিব মোঃ হাবিবুর রহমান খান, কলামিস্ট সৈয়দ আবুল মকসুদ, অধ্যাপক ড. এবিএম আব্দুল্লাহ, ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা প্রমুখ।

গোলটেবিল আলোচনায় বিভিন্ন বক্তা মশা নিয়ন্ত্রণ ও ডেঙ্গু প্রতিরোধে চলমান কার্যক্রম, চ্যালেঞ্জ ও সীমাবদ্ধতা এবং এ বিষয়ে ভবিষ্যতে করণীয় নিয়ে তাদের সুচিন্তিত মতামত তুলে ধরেন।


এ ক্যটাগরির আরো খবর..