ডেঙ্গু নিয়ন্ত্রণে আগামী ৭ দিন আমাদের জন্য খুবই চ্যালেঞ্জিং -স্বাস্থ্য অধিদপ্তর

ঈদের ছুটি শেষে সবাই আজ থেকেই ফেরা শুরু করবে ঢাকায়। তাই ডেঙ্গু নিয়ন্ত্রণে আগামী ৭ দিন আমাদের জন্য খুবই চ্যালেঞ্জিং। বললেন স্বাস্থ্য অধিদপ্তরের রোগ নিয়ন্ত্রণ শাখার পরিচালক ডা. সানিয়া তহমিনা।

শনিবার (১৭ আগস্ট) ডেঙ্গু পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের এক বৈঠক শেষে সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।

এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল কালাম আজাদ।

ডা. সানিয়া তহমিনা বলেন, ‘আগামী ৭ দিন আমাদের জন্য খুবই চ্যালেঞ্জিং। আবহাওয়া আমাদের অনুকূলে নেই। এই ঘনবসতিপূর্ণ বাংলাদেশে, বিশেষ করে ঢাকা শহর যেটা বিশ্বের সবচাইতে বেশি ঘনবসতিপূর্ণ শহরগুলোর মধ্যে একটি।

আগামী ৭ দিনের মধ্যে আমরা যদি এডিস মশার দুর্গ ধ্বংস করতে না পারি এবং পরিবেশ যদি আমাদের অনুকূলে না থাকে তাহলে আমরা কিন্তু সমস্যায় পড়বো।

তিনি বলেন, আশা করছি এই সময়ে আবহাওয়া আমাদের অনুকূলে থাকবে। এই সময়ে আমাদের সবার সর্বোচ্চ চেষ্টাও অব্যাহত থাকবে। সবাই মিলে যেভাবে চেষ্টা করে যাচ্ছে ও দিনরাত পরিশ্রম করছে, আশা করছি তাতে এই পরিস্থিতির উন্নতি ঘটবে।’

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Kishori
লেখক / প্রতিবেদক

Kishori

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।