× Banner
সর্বশেষ
আমাদের প্রথম এবং প্রধান দায়িত্ব জনগণের দেখভাল করা – সংসদে প্রধানমন্ত্রী শ্যামনগরে নিবন্ধিত জেলেদের মাঝে চাউল বিতরণ কার্যক্রমের উদ্বোধন ২০২৭ সালে রূপপুর থেকে মিলবে ৪০ শতাংশ বিদ্যুৎ ডেমরায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত কারখানা পরিদর্শন করলেন শ্রমমন্ত্রী তদন্ত কমিটি গঠন পুলিশের মহাপরিদর্শকের সঙ্গে ইউনেস্কো প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ সংসদের সংরক্ষিত নারী আসনে নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ৪৯ জন, গেজেট প্রকাশ বাংলাদেশ ব্যাংকের উদ্যোগে গাইবান্ধায় সিএমএসএমই অর্থায়ন কর্মশালার আয়োজন জাতীয় সংকটে বারবার সমাধানমূলক নেতৃত্ব দিয়েছে বিএনপি -তথ্য ও সম্প্রচার মন্ত্রী আলোকচিত্র হচ্ছে সময়ের দলিল – তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী বাংলাদেশে উন্নত সোলার এনার্জি স্টোরেজ নিয়ে এলো হুয়াওয়ে

ডিজিটাল নিরাপত্তা আইনের ৯টি ধারা সংশোধন চেয়ে সরকারকে আইনি নোটিশ

admin
হালনাগাদ: মঙ্গলবার, ১৬ অক্টোবর, ২০১৮

সদ্য পাস হওয়া ডিজিটাল নিরাপত্তা আইনের ধারা সংশোধনে পদক্ষেপ নিতে সরকারকে লিগ্যাল নোটিশ পাঠিয়েছেন সুপ্রিম কোর্টের আইনজীবী জুলফিকার আলী জুনু।

মঙ্গলবার সুপ্রিম কোর্টের এই আইনজীবী রেজিস্ট্রি ডাকযোগে এ নোটিশ পাঠিয়েছেন। তথ্যমন্ত্রী, আইনমন্ত্রী, মন্ত্রিপরিষদ সচিব, তথ্য সচিব ও আইন সচিবকে এ নোটিশ পাঠানো হয়েছে।

লিগ্যাল নোটিশে বলা হয়, ডিজিটাল নিরাপত্তা আইনের ৮, ১১, ২৫, ২৮, ২৯, ৩১, ৩২, ৪৩ ও ৫৩ ধারা গণমাধ্যমের স্বাধীনতা ও বাক স্বাধীনতা সুরক্ষার অন্তরায় বিধায় উক্ত ধারাগুলো সংশোধনের জন্য পদক্ষেপ নিতে হবে।

এ অবস্থায় আগামী ৩০ দিনের মধ্যে ধারাগুলো বাতিল করে আইনটি সংশোধন না করলে হাইকোর্টে রিট দায়ের করা হবে বলেও তিনি জানান।

সম্প্রতি ডিজিটাল নিরাপত্তা আইনে সংসদে পাস হয়েছে। তথ্যপ্রযুক্তি আইনের বিতর্কিত ৫৭ ধারাসহ ৫টি ধারা বিলুপ্ত করা হলেও এ ধারার অনুরূপ বেশকিছু বিধান রেখে ডিজিটাল নিরাপত্তা আইন-২০১৮’র পাস করা হয়েছে। শুরু থেকেই এ আইনের উপরোক্ত ৯টি ধারা সংশোধনের দাবি জানিয়ে আসছে গণমাধ্যমকর্মী ও সম্পাদক পরিষদ।


এ ক্যটাগরির আরো খবর..