সৈয়দ রাকিবুল ইসলাম, ডাসার প্রতিনিধি : চলমান করোনা ভাইরাসের সংক্রমণ নিয়ন্ত্রণে আগামী ৭ আগস্ট থেকে ইউনিয়ন পর্যায়ে করোনার টিকা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার।
তারই ধারাবাহিকতায় মাদারীপুরের ডাসার উপজেলার পাঁচটি ইউনিয়নে
টিকাদান কর্মসূচি পালন করা হবে। আগামী ৭ আগস্ট করোনা ভাইরাসের টিকা প্রতিটি ইউনিয়নের স্বাস্থ্য কেন্দ্রে পৌঁছে যাবে। ৯ আগস্ট থেকে টিকাদান কার্যক্রম শুরু হবে। ডাসার উপজেলা পরিবার পরিকল্পনার পরিদর্শক মো:জাহিদুর ইসলাম জানান, ডাসার ইউনিয়নের ১,২,৩ নং ওর্য়াড মিলে টিকাদানের জন্য একটা কেন্দ্র করা হয়েছে। কেন্দ্র পূর্ব কমলাপুর মাদ্রাসা।৪,৫,৬ নং ওর্য়াডের কেন্দ্র দর্শনা উচ্চ বিদ্যালয়। ডাসার ৭,৮,৯ নং ওর্য়াডের টিকাদানের কেন্দ্র ডি কে আইডিয়ার সৈয়দ আতাহার আলী স্কুল এন্ড কলেজ। প্রতিটি কেন্দ্রে প্রতিদিন ৬০০ করে করোনা ভাইরাসের টিকা দেওয়া হবে। এই টিকাদানের কর্মসূচি তিন দিন করে তিন সপ্তাহ ধরে ডাসার, নবগ্রাম, গোপালপুর, কাজীবাকাই, বালিগ্রাম ইউনিয়নে চলনান থাকবে। টিকা গ্রহণের জন্য সাথে নিয়ে আসতে হবে জাতীয় পরিচয়পত্র এনআইডি।




