ডাসার প্রতিনিধি : ডাসারে ইউনিয়ন পরিষদ ইউপি দ্বিতীয় ধাপের নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী কাজী সবুজ চেয়ারম্যানের সমর্থকরা নির্বাচনী প্রচারণায় ইজিবাইক নিয়ে যাওয়ার পথে সন্ত্রাসী হামলার স্বীকার হওয়ার অভিযোগ পাওয়া গেছে।
আজ ৩ নভেম্বর মঙ্গলবার বেলা ৩ টার সময় ডাসার উপজেলার কমলাপুর ব্রীজের কাছে ঘটনাটি ঘটে।
ভুক্তভোগী সূত্রে জানাযায় যে, প্রতিদিনের মত নির্বাচনী প্রচারণায় অংশ নিতে বের হন, স্বতন্ত্র প্রার্থী সবুজ কাজীর সমর্থক মোতালেব ও ইজিবাইক চালক স্বপন।এ-সময় মেইন রাস্তা দিয়ে কমলাপুর ব্রীজের কাছে পৌঁছালে, তিন-চারটি মটর সাইকেলযোগে এসে রাস্তা গতিরোধ করে লাঠি-সোঠা নিয়ে অতর্কিত সন্ত্রাসী হামলা চালায়। এতে করে ইজিবাইক চালক স্বপন ও মোতালেবের গায়ে লাঠির আঘাত লাগে।এ-সময় তারা জীবন বাঁচাতে ঘটনাস্থল থেকে ইজিবাইক রেখে দৌড়ে চলে যায়।হামলাকারীর লাঠির আঘাতে কিছুক্ষণের মধ্যে ইজিবাইক ভাংচুর করে দুমড়ে মুচড়ে দেয়।
এবিষয়ে ইজিবাইক চালক স্বপন জানান, গতকাল নৌকার সমর্থনকারীরা হামলা চালায়।এসময় আমি আইন শৃঙ্খলা বাহিনীকে বিভিন্ন বাড়ীতে দেশীয় অস্ত্র উদ্ধার করতে সহায়তা করি, তাই তাদের আক্রোশ থেকে আজকে এ হামলা।
এ বিষয়ে স্বতন্ত্র প্রার্থী কাজী সবুজ সাংবাদিকদের জানান, আমি ও আমার কর্মী সমর্থকরা বারবার সন্ত্রাসী হামলার স্বীকার হইতেছি।আমি এই সন্ত্রাসী হামলার তীব্র প্রতিবাদ জানাই। সেই সাথে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি, দোষিদের আইনের আওতায় এনে দৃষ্টান্ত শাস্তিমূলক ব্যবস্থা নিশ্চিত করতে হবে। যাতে করে একটি সুষ্ট নিরপেক্ষ নির্বাচনে সকলে অংশগ্রহণ করতে পারেন।




