ডাসারে পিতৃ সম্পত্তি বুঝে নিতে চাওয়ায় বড় ভাইয়ের হাতে ছোট ভাই আহত, হাসপাতালে ভর্তি

ডাসারে পিতৃ সম্পত্তি বুঝে নিতে চাওয়ায় বড় ভাইয়ের হাতে ছোট ভাই আহত, হাসপাতালে ভর্তি
ডাসারে সম্পত্তি নিয়ে বিরোধের জেরে বড় ভাই কর্তৃক ছোট ভাইকে পিটিয়ে আহত করার অভিযোগ উঠেছে।
জানা গেছে পিতৃ সম্পত্তি বুঝে নিতে চাওয়ায় মো. আমিনুল ইসলাম সুমন (৪০) নামে এক ছোট ভাইয়ের উপর হামলা চালিয়েছে আহত করেছে তারই বড় ভাই লিটন ফকির।পরে আহত সুমনকে উদ্ধার করে কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।ডাসার উপজেলার কাজী বাকাই ইউনিয়নের পূর্ব মাইজপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। এদিকে হামলাকারীর বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিবেন বলে জানিয়েছেন ভূক্তভোগী পরিবার।আজ শনিবার সকালে এ তথ্য জানিয়েছেন ভূক্তভোগী পরিবার।
ভূক্তভোগী পরিবার সূত্রে জানা গেছে, উপজেলার কাজীবাকাই এলাকার পূর্ব মাইজপাড়া গ্রামের আবু তাহের ফকিরের ছেলে আমিনুল ইসলাম সুমন তার বাবার মৃত্যুর পরে রেখে যাওয়া সম্পত্তি দখলে নেয়ার জন্য বেশ কয়েকবার চেষ্টা করেন।এতে করে বাঁধা প্রদান করেন তার আপন বড় ভাই মো. লিটন ফকির।এ বিষয়ে এলাকার স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ শালিসীর মাধ্যমে মিমাংসা করে দেন। পরে পিতার রেখে যাওয়া একটি পুকরে শুক্রবার দুপুরে মাছের পোনা ছাড়তে যান সুমন।পরে তাকে র্বাঁধা প্রদান করেন বড় ভাই লিটন ফকির। এক পর্যায় লিটন দেশীয় অস্ত্র দিয়ে সুমনকে পিটিয়ে আহত করেন।পরে তার পরিবারের লোকজন আহত সুমনকে উদ্ধার করে কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
আহত সুমন বলেন, আমার বাবা মারা যাওয়ার পর তার রেখে যাওয়া সম্পত্তি থেকে আমাকে বঞ্চিত করছে আমার বড় ভাই লিটন।স্থানীয় শালিসরা বিষয়টি মিমাংসা করে দিলেও তা মানছেনা আমার ভাই। আমি আমার পুকুরে মাছ ছাড়তে গেলে আমাকে মারধর করে লিটন। এবং আমাকে এলাকা ছাড়া করার পায়তারা করে হুমকি ধামকি দিয়ে আসছে।তাই আমি তার বিরুদ্ধে আইনি পদক্ষেপ গ্রহণ করবো।
এ বিষয়ে অভিযুক্ত লিটন ফকিরের সাথে মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করার চেষ্টা করলেও তাকে পাওয়া যায়নি।
 এ ব্যাপারে ডাসার থানার ওসি মো. হাসানুজ্জামান কাছে জানতে চাইলে তিনি বলেন,অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।