মেহের আমজাদ,মেহেরপুর ( ০৭-০৩-১৮): “মানসম্মত শিক্ষা, শেখ হাসিনার দীক্ষা” এই প্রতিপাদ্যে মেহেরপুরে শিক্ষা সপ্তাহ মেলার উদ্বোধন করা হয়েছে।
এ উপলক্ষে গতকাল বুধবার সকাল ১০টায় জেলা প্রশাসন ও জেলা শিক্ষা অফিসের উদ্যোগে ওই মেলা শুরু হয়।
জেলা শিল্পকলা একাডেমি চত্বরে মেলার উদ্বোধন করেন মেহেরপুর-১ আসনের সংসদ সদস্য অধ্যাপক ফরহাদ হোসেন। জেলা প্রশাসক পরিমল সিংহের সভাপতিত্বে জেলা শিক্ষা অফিসার জেসের আলী, উপজেলা শিক্ষা অফিসার আপিল উদ্দিন, মোস্তাফিজুর রহমান, সহকারী উপজেলা শিক্ষা অফিসার আসাফ-উদ দৌলা, ওলিউর রহমান ও ফজর আলী এ সময় উপস্থিত ছিলেন।
মেলাতে তিন উপজেলার ছয়টি স্টল বিভিন্ন শিক্ষা উপকরন সহ অংশ নেয়। এছাড়াও শিক্ষার্থীদের উদ্দ্যোগে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।



