ডাসারে নেশার টাকা না পেয়ে মাকে কুপিয়ে হত্যা করেছে পাষন্ড ছেলে

ডাসারে নেশার টাকা না পেয়ে মাকে কুপিয়ে হত্যা করেছে পাষন্ড ছেলে
সৈয়দ রাকিবুল ইসলাম (ডাসার প্রতিনিধি): মাদারীপুরের ডাসার থানাস্থ নবগ্রাম ইউনিয়নের দক্ষিণ চলবল গ্রামে গ্রামে নেশার টাকা না পেয়ে সোনেকা (৫০) নামে এক মাকে নির্মমভাবে কুড়াল দিয়ে কুপিয়ে  হত্যা করেছে মাদকাসক্ত ছেলে।
https://thenewse.com/wp-content/uploads/Calbol.jpg
এ হত্যার ঘটনায় মাদকাসক্ত ছেলে রথিন জয়ধরকে(২৬) আটক করে ডাসার  থানা পুলিশের হাতে সোপর্দ করেছে স্থানীয় জনতা।
 নিহত সোনেকা কালকিনি উপজেলার নবগ্রাম এলাকার দক্ষিণ চলবল গ্রামের রাধেশ্যাম জয়ধরের স্ত্রী। আজ বৃহস্পতিবার দুপুরে এ ঘটনা ঘটে।
পুলিশ ও এলাকা সুত্রে জানাগেছে, রথিন জয়ধর তার মা সোনেকার কাছে গাঁজা কেনার জন্য টাকা দাবি করে। কিন্তু এ টাকা দিতে অস্বীকার করলে রথিন ক্ষিপ্ত হয়ে একটি কুড়াল দিয়ে তার মা সোনেকাকে কুড়াল দিয়ে কুপিয়ে হত্যা করে। এসময় তাকে বাঁধা দিলে তার বৃদ্ধ বাবা রাধেশ্যাম জয়ধরকে পিটিয়ে গুরুতর জখম করে ফেলে রাখে। পরে স্থানীয় জনতা এসে জয়ধরকে  আটকে রেখে উপজেলার ডাসার থানা পুলিশের হাতে সোপর্দ করেন।  পুলিশ নিহতের লাশ উদ্ধার করেন।
এ ব্যাপারে উপজেলার ডাসার থানার ওসি হাসানুজ্জামান বলেন, মাকে পিটিয়ে হত্যার ঘটনায় ছেলে রথিন জয়ধরকে আটক করেছি। নিহতের লাশ উদ্ধার করেছি। লাশ ময়না তদন্তের জন্য মর্গে প্রেরন করা হবে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Brinda Chowdhury
লেখক / প্রতিবেদক

Brinda Chowdhury

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।