× Banner
সর্বশেষ
রাজধানী জুড়ে অপরাধ দমনে বসানো হবে ১১ হাজার সিসিটিভি ক্যামেরা বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বড়  ৩ দশমিক ৭ মিলিয়ন ডলার মূল্যের ক্রিপ্টোকারেন্সি উদ্ধার লিবিয়া থেকে ১৭৪ বাংলাদেশি দেশে ফিরেছেন মধ্যপ্রাচ্যের সংকট মোকা‌বিলায় ওমা‌নের শান্তিপূর্ণ ও কূটনৈতিক প্রচেষ্টার প্রশংসা বাংলা‌দে‌শের ২২০০ টাকার নিচে গ্যাস সিলিন্ডার পাওয়া যায় না – সংসদে রুমিন ফারহানা তেল সংকটে ছেলের জীবিকা বাঁচাতে তেলের লাইনে মা এসএসসি ও সমমানের পরীক্ষার দ্বিতীয় দিনে অনুপস্থিত ২৭ হাজার রাজনৈতিক ও অর্থনৈতিক সহযোগিতা সম্প্রসারণে একমত বাংলাদেশ-সেনেগাল আসন্ন বর্ষা মৌসুমে জলাবদ্ধতা-ডেঙ্গু মোকাবিলায় ক্র্যাশ প্রোগ্রামে যাচ্ছে ডিএনসিসি বিমানবাহিনী কমান্ডারদের অগ্রগামী নিরাপত্তা মনোভাব গড়ে তোলার আহ্বান

ডাসার(মাদারীপুর) প্রতিনিধি

ডাসারে চোর চক্রের মুলহোতা অশোক হালদার গ্রেফতার 

Kishori
হালনাগাদ: শুক্রবার, ৮ আগস্ট, ২০২৫
অশোক হালদার গ্রেফতার 

মাদারীপুরের ডাসার থানা পুলিশের অভিযানে চুরির মামলার আসামি অশোক হালদার(৩৩) চুরি যাওয়া মালামাল একটি খাটসহ তাকে গ্রেফতার করে পুলিশ।সে উপজেলার নবগ্রাম ইউনিয়নের বাগমারা গ্রামের মৃত অখিল হালদারের ছেলে।
আজ(৮ আগস্ট)  শুক্রবার বিষয়টি নিশ্চিত করেন, ডাসার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি শেখ মোহাম্মদ এহতেশামুল ইসলাম।
স্থানীয় সূত্রে জানাগেছ,উপজেলার নবগ্রাম ইউনিয়নের শশিকর গ্রামের জয় বিশ্বাস চাকুরির সুবাদে বাড়ী থেকে টাঙ্গাইল গেলে, তালাবদ্ধ ঘরের দরজা ভেঙে গত ১৯ মার্চ গভীর রাতে অশোক হালদারসহ ৭/৮ জনের একটি সংঘবদ্ধ চোর চক্র গভীর রাতে বসত ঘরে প্রবেশ করে মুল্যবান আসবাপত্রসহ মালামাল চুরি করে নিয়ে যায়।
এঘটনায় ভুক্তভোগী জয় বিশ্বাস বাদী  হয়ে ডাসার থানায় একটি মামলা দায়ের করেন।গোপন সংবাদের ভিত্তিতে ডাসার থানার এস আই নুরুল ইসলাম সংঙ্গীয় ফোর্স নিয়ে গত বৃহস্পতিবার রাতে উপজেলার নবগ্রাম ইউনিয়নের বাগমারা গ্রামে অভিযান চালিয়ে চোর চক্রের অন্যতম হোতা অশোক হালদারকে গ্রেফতার করেন।
মামলার বাদী জয় বিশ্বাস জানান,আমি পরিবার নিয়ে টাঙ্গাইল থাকি।আমার ঘরের তালা ভেঙে অশোক হালদারসহ একটি চোরচক্র স্বর্ণলংকার, আসবাবপত্রসহ মোট চার লক্ষ টাকার মালামাল চুরি করে নিয়ে বিক্রি করে দেয়।আমি চোরদের শাস্তি চাই।
খোজ নিয়ে জানাগেছে, রাজনৈতিক প্রভাব বিস্তার করে অশোক হালদারসহ একটি সংঘবদ্ধ চক্র ডাসার উপজেলার শশিকর গ্রামের বিভিন্ন স্থানে চুরি,ছিনতাই,চাঁদাবাজী,মাদক কারবারিসহ নানান অপরাধ করে চলছে।
এব্যাপারে ডাসার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি শেখ মোহাম্মদ এহতেশামুল ইসলাম বলেন,চুরির ঘটনায় অশোক হালদার নামে একজনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত আসামীকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..