ডাসারে এ. কে. ডি উচ্চ বালিকা বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ  অনুষ্ঠান

ডাসারে এ. কে. ডি উচ্চ বালিকা বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ  অনুষ্ঠান
মাদারীপুরের ডাসারে দর্শনা এ.কে.ডি উচ্চ বালিকা বিদ্যালয়ে বার্ষিক ক্রীয়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৭ ফেব্রুয়ারি) সকালে স্কুল মাঠে এ ক্রীয়া প্রতিযোগিতার  আয়োজন করা হয়।দর্শনা ডি.কে..ডি উচ্চ বালিকা উচ্চবিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি পলাশ রায়ের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অথিতি হিসেবে উপস্থিত ছিলেন ডাসার উপজেলা নির্বাহী কর্মকর্তা শারমীন ইয়াছমীন।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডাসার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রেজাউল করিম ভাসাই, উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক দুলাল নাগ,সহকারি শিক্ষক প্রভাত মজুমদার, ভবতস রায়,শিক্ষিকা শিখা করসহ স্কুলের ম্যানেজিং কমিটির সদস্য নুরু সরদার, পান্নু সরদার,মকুল মাতুব্বর ও স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ।
অনুষ্ঠান শেষে স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশগ্রহণকারী বিজয়ী শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Ovi Pandey
লেখক / প্রতিবেদক

Ovi Pandey

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।