স্টাফ রিপোর্টার,ঝিনাইদহ॥ ঝিনাইদহের কালীগঞ্জ কোটচাঁদপুর মহেশপুর মটরশ্রমিকের সদস্য ও ট্রাক চালক সরোয়ার হোসেন ডাকাটির চাপাটির কোপে নিহত হয়েছে। বুধবার রাত ৩টার সময় চিটাগাং থেকে কালীগঞ্জে আসার পথে সিতাকুণ্ড নামক স্থানে এই দূর্ঘটনা ঘটে। নিহত সরোয়ার হোসেন নলডাঙ্গা ইউনিয়নের চেউনিয়া গ্রামের জামির হোসেনের ছেলে ও কালীগঞ্জ, কোঁটচাদপুর ও মহেশপুর থানার মটর শ্রমিক ইউনিয়নের সদস্য।
কালীগঞ্জ, কোঁটচাদপুর ও মহেশপুর থানার মটর শ্রমিক ইউনিয়নের সভাপতি শরিফুল ইসলাম জানান, বুধবার রাতে চিটাগাং আবুল খায়ের স্টিলমিল থেকে ট্রাকযোগে ঢেউটিন কালীগঞ্জে নিয়ে আসার পথে চিটাগাং সিতাকুণ্ড নামক স্থানে এলে সংবদ্ধ ডাকাত দল ট্রাকটি ধতিরোধ করে ট্রাক ড্রাইভার সরোয়ারকে এলোপাতাড়ি কোপালে সরোয়ার ঘটনাস্থালে মারা যান এবং ট্রাকে থাকা হেলপার হাসানকে বেধড়ক মারধর করে ২০ হাজার টাকা ডাকাতিরা নিয়ে নেয়।
ট্রাক ড্রাইভার সরোয়ারের মৃত্যুর সংবাদ পেয়ে কালীগঞ্জ কোটচাঁদপুর মহেশপুর মটরশ্রমিক ইউনিয়নের সভাপতি শরিফুল ইসলাম, সাধারন স¤পাদক রজবআলী মন্টু, যুগ্মসাধারন স¤পাদক আবুল কাসেম,দপ্তর স¤পাদক বাবুল আক্তার,কোষাধ্যক্ষ রমেশ মুখার্জী,প্রচার স¤পাদক সোহাগ হোসেন,সদস্য রুবেল হোসেন,উপদেষ্টা আনছার মন্ডল সহ সকল মটরশ্রমিক নেতা কর্মীরা গভীর শোকাহত ও শোকপ্রকাশ করেছেন। সেই সাথে যারা এই হত্যাকান্ডের সাথে জড়িত তাদের কে ধরে আইনের আওতায় এনে শাস্তির দাবী করেন।
এ দিকে ডাকাত সন্দেহ ৪ জনকে গ্রেফতার করছে বলে জানান সিতাকুন্ড থানার অফিসার ইনচার্জ (ওসি) দেলোয়ার হোসেন। তিনি আরো বলেন, এই ঘটনায় চিটাগাং সিতাকুন্ড মান্দার তলা গ্রামের রুবেল হোসেন ডাকাত দলের সাথে জড়িত বলে স্বীকার করেছে ।