× Banner
সর্বশেষ
দুর্নীতির অভিযোগে আফাআউস এর মমতাজুলকে অপসারণ গর্ভবতীরাও হামের ঝুঁকিতে, সতর্ক থাকতে বললেন চিকিৎসকরা শিকলে বন্দি জীবন কাটছে বনলতার, নিরুপায় পরিবার  জ্বালানি নিরাপত্তায় বাংলাদেশ-যুক্তরাষ্ট্র কৌশলগত সমঝোতা সই বেনাপোল পুটখালী সিমান্ত এলাকায় বিজিবি অভিযানে ৫০ বোতল ভারতীয় উইনিক্স সিরাপ উদ্ধার সংস্কৃতি কর্মীদের জন্য বিশেষ কল্যাণ কার্ড চালুর উদ্যোগ গ্রহণ করা হবে – সংস্কৃতি বিষয়ক মন্ত্রী শার্শায় ডিবির অভিযানে ৮০ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক ব্যবসায়ী আটক শান্তি প্রতিষ্ঠা, টেকসই উন্নয়ন ও বহুপাক্ষিক সহযোগিতায় বাংলাদেশের অঙ্গীকার  আজ শুক্রবার (১৫ মে) দিনের শুরুতে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ শুক্রবার (১৫ মে ) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে

ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি

ঠাকুরগাঁও গড়েয়ায় আগুনে বসতবাড়ি পুড়ে ছাঁই

admin
হালনাগাদ: রবিবার, ২৭ মার্চ, ২০২২
ঠাকুরগাঁও গড়েয়ায় আগুনে বসতবাড়ি পুড়ে ছাঁই

ঠাকুরগাঁও সদর উপজেলার গড়েয়া হাটের গড়েয়া হাট জামে মসজিদের দক্ষিণ পাশে একটি বস্তিতে (রবিবার ২৭ তারিখ) রাত আনুমানিক ২ টায় আগুন লেগে প্রায় সাতটি পরিবারের ১৫ থেকে ২০টি ঘর পুড়ে ছাঁই হয়ে যায়।

ঘটনা স্থলে গিয়ে জানা যায়, হাট শ্রমিক রাজিয়া,জামিনার,ফজলু,মাজেদ চায়ের দোকান ,সোহাগ,নাজমুল,রফিকুল,সিদ্দিক,ডোলো, রবিউল,সেলিনা সকলের বাড়ি পুড়ে ছাঁই হয়ে গেছে।

স্থানীয়রা জানান প্রথমে হাট পাহাড়াদার জামিনারের বাসা থেকে আাগুনের উৎপত্তি হয়ে আগুন আশেপাশে ছড়িয়ে পড়ে, কিভাবে আগুনের সুত্রপাত হয়েছে তা সঠিক ভাবে জানা যায়নি। তবে প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে কয়েল বা বৈদ্যুতিক সর্ট সার্কিট থেকে আগুনের সুত্রপাত হতে পারে। স্থানীয় লোকজন আগুন দেখতে পেয়ে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে এবং মোবাইলে ফায়ার সার্ভিসে খবর দেন কিন্তু ফায়ার সার্ভিসের গাড়ি আসার আগেই সবকিছু পুড়ে যায়।

স্থানীয় মকছেদুল ইসলাম জানান,আগুন যাদের বাড়ি ঘর পুড়ে গেছে তারা অত্যান্ত গরীব লোক দিন আনে দিন খায় সরকারি ও সকলের সহযোগিতা একান্ত প্রয়োজন।

এ বিষয়ে গড়েয়া ইউনিয়নের চেয়ারম্যান ও ঠাকুরগাঁও সদর উপজেলা নির্বাহী অফিসার এর সঙ্গে মোবাইলে যোগাযোগ করলে উনারা সার্বিক সহযোগিতার আশ্বাস দেন।


এ ক্যটাগরির আরো খবর..