ঠাকুরগাঁওয়ে স্বামীর প্রহারে স্ত্রীর মৃত্যু

বিশেষ প্রতিবেদক,ঠাকুরগাঁওঃ ঠাকুরগাঁও সদর উপজেলার রায়পুরে স্বামীর প্রহারে স্ত্রীর মৃত্যু হয়েছে।নিহত স্ত্রীর নাম মুক্তা আখতার(২০)। সে দুলাল হোসেনের স্ত্রী।আর এ ঘটনা ঘটে রোববার(২০সেপ্টেম্বর)গভীর রাতে।

সোমবার(২১সেপ্টেম্বর)বিকেল সাড়ে৫টার দিকে পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঠাকুরগাঁও মর্গে পাঠায়।এঘটনার পর স্বামী দুলাল হোসেন ও তার বাবা পালিয়ে গেলেও জিজ্ঞাসাবাদের জন্য দুলালের মা উম্মেজানকে আটক করেছে পুলিশ।

স্থানীয় সুত্রে জানা যায়,রোববার গভীর রাতে তুচ্ছ ঘটনা নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে কলহ বাঁেধ।এক পর্যায়ে দুলাল তার স্ত্রী মুক্তাকে বেদম প্রহার করে বলে অভিযোগ উঠে এবং প্রহারে মুক্তার মৃত্যু হয় দাবি করে মুক্তার পরিবার।পুলিশ খবর পেয়ে সোমবার(২১সেপ্টেম্বর)বিকেল সাড়ে ৫টার দিকে গিয়ে লাশ উদ্ধার করে মর্গে পাঠায়।

রায়পুর ইউপি চেয়ারম্যান মামুন অর রশিদ জানান,দুই বছর আগে মুক্তার সঙ্গে দুলালের বিয়ে হয়।এরই মধ্যে এক সন্তানের মা হয় মুক্তা। প্রথম সন্তানের পর মুক্তা আবারও সন্তান সম্ভাবা হওয়ায় ৭দিন আগে তা নষ্ট করে দুলাল।সামান্য কলহের জেরে এঘটনা ঘটতে পারে বলে ধারনা করা হচ্ছে।

ঠাকুরগাঁও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি)মশিউর রহমান একজনকে আটকের ঘটনা নিশ্চিত করেন জানান ,স্বামীর নির্যাতনে মুক্তার মৃত্যু হয়েছে বলে ধারনা করা হচ্ছে।তবে মুক্তা দীর্ঘদিন ধরে শ্বাস কষ্ট জনিত রোগে ভুগছিল।ময়নাতদন্ত হলে রহস্য বেরিয়ে আসবে বলে জানান তিনি

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।