× Banner
সর্বশেষ
ঝোড়ো হাওয়া ও বৃষ্টির সতর্কতা: দেশের সাত অঞ্চলে ৬০ কিমি বেগের দমকা হাওয়ার আশঙ্কা পশ্চিমবঙ্গে ক্ষমতার পালাবদল: বিজেপির ঐতিহাসিক জয়, তৃণমূলের বড় ধাক্কা ভবানীপুর ফলাফল: রাজনৈতিক প্রচার না বাস্তবতা? ঘরের কাজের মহিলা থেকে বিধায়ক: আউসগ্রামে এক প্রতীকী রাজনৈতিক বার্তা ভবানীপুরে চমক: শুভেন্দু অধিকারীর জয়, নতুন রাজনৈতিক সমীকরণের ইঙ্গিত আজ ৫ মে বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ৫ মে মঙ্গলবার পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে পশ্চিমবঙ্গের নির্বাচনী ফলাফল: বাংলাদেশ-ভারত সম্পর্কে প্রভাব পড়বে না -পররাষ্ট্র প্রতিমন্ত্রী আমলারা শাসক নয় সেবক হবে, স্বচ্ছ নির্বাচনে ডিসিদের ভূমিকা মুখ্য – স্পিকার বনশিল্প উন্নয়ন কর্পোরেশনকে আরও লাভজনক প্রতিষ্ঠানে রূপান্তর করতে হবে – পরিবেশ মন্ত্রী

ঠাকুরগাঁওয়ের দুই শিক্ষার্থীর লাশ উদ্ধার

Kishori
হালনাগাদ: শুক্রবার, ২৯ মে, ২০২০
ঠাকুরগাঁওয়ের শিক্ষার্থীর লাশ

আব্দুল আউয়াল ঠাকুরগাঁও প্রতিনিধিঃ দিনাজপুরের বীরগঞ্জের আত্রাই নদীতে গোসল করতে গিয়ে নিখোঁজ হওয়া ঠাকুরগাঁওয়ের দুই কিশোরের লাশই উদ্ধার করা হয়েছে। স্থানীয় এলাকার লোকজন ও ডুবুরী দলের যৌথ প্রচেষ্টায় বিকালে তাদের লাশ উদ্ধার করা হয়।
শুক্রবার দুপুরে দিনাজপুর জেলার বীরগঞ্জ উপজেলার ঝাড়বাড়ী-জয়গঞ্জ খেয়াঘাটে নিখোঁজের এ ঘটনা ঘটে।
নিহত দুই কিশোর হলেন- মোঃ রায়িম ইসলাম (১৭) ও সৌরভ ইসলাম (১৮)। তাদের বাড়ি ঠাকুরগাঁও জেলায় সদর উপজেলায় গড়েয়া এলাকায়।
ঝাড়বাড়ী-জয়গঞ্জ খেয়াঘাট সেতু বাস্তবায়ন কমিটির আহ্বায়ক শেখ মো. জাকির হোসেন জানান, বন্ধুদের সাথে নদীতে গোসল করতে এসে তারা নিখোঁজ হয়। ফায়ার সার্ভিসকে খবর দেওয়ার পর স্থানীয় লোকজন উদ্ধার চেষ্টা চালিয়ে সৌরভ ইসলামকে উদ্ধার করে। পরে ডুবুরী দলের সদস্যরা এসে এক ঘন্টার চেষ্টায় অপর কিশোর রায়িম ইসলামের মরদেহ উদ্ধার করে।
শুক্রবার বিকাল চারটার সময় সৌরভ ইসলামের মরদেহ উদ্ধারের পর বিকাল সাড়ে পাঁচটায় অপর কিশোর রায়িম ইসলামের মরদেহ উদ্ধার করা হয় বলে জানান বীরগঞ্জ ফায়ার সার্ভিসের ষ্টেশন অফিসার নাজমুল হক।


এ ক্যটাগরির আরো খবর..