ঠাকুরগাঁওয়ে মহিলা পরিষদের মানববন্ধন

আব্দুল আউয়াল, ঠাকুরগাঁও প্রতিনিধি ॥ দেশের বিভিন্ন জায়গায় সাম্প্রদায়িক সহিংসতার প্রতিবাদে ঠাকুরগাঁওয়ে মানববন্ধন কর্মসূচি পালন করে বাংলাদেশ মহিলা পরিষদ।

রোববার সকাল সাড়ে ১১টায় শহরের চৌরাস্তা মোড়ে এ কর্মসূচি পালন করা  হয়। এসময় বক্তব্য দেন, বাংলাদেশ মহিলা পরিষদ জেলা শাখার সহ সভাপতি পারভিন লুনা, সাধারণ সম্পাদক সুচরিতা দেব, সহ সাধারণ সম্পাদক মল্লিকা মল্লিক, সাংগঠনিক সম্পাদক শাহনাজ বেগম প্রমুখ।

বক্তারা বলেন, একটি মহল হিন্দু সম্প্রদায়ের উপর ন্যাক্কারজনক আক্রমন, নির্যাতন ও ধ্বংসযজ্ঞ চালাচ্ছে। অনতিবিলম্বে দোষীদের আইনের আওতায় আনার দাবি জানানো হয়।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
লেখক / প্রতিবেদক

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।