× Banner
সর্বশেষ
আজ ১৬ মে শনিবার বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ১৬মে (শনিবার) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে জাতীয় চিড়িয়াখানায় আকস্মিক পরিদর্শনে মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী গত ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ১২ শিশুর প্রাণ গেল, মোট মৃত্যু ৪৫১ জনদুর্ভোগ কমাতে চন্দ্রগঞ্জকে উপজেলায় উন্নীত করা হয়েছে – পানি সম্পদ মন্ত্রী পাইকগাছায় ফুটবলে চলার সাথী ; দড়ি টনায় হাঁটার সাথী চ্যাম্পিয়ন  পাইকগাছা জিরো পয়েন্টে সড়ক প্রশস্তকরণে বড় বাধা বৈদ্যুতিক খুঁটি, বাড়ছে জনদুর্ভোগ ও দুর্ঘটনার শঙ্কা ভারতীয় ভিসায় নিষেধাজ্ঞা বহাল স্থবির ভ্রমন খাত বেনাপোলে বিজিবির অভিযানে চোরাচালান পণ্য আটক  নতুন প্রজন্মকে সুস্থ ও সচেতনভাবে গড়ে তোলাই সরকারের প্রধান লক্ষ্য – ভূমি ও পার্বত্য চট্টগ্রাম প্রতিমন্ত্রী

ঠাকুরগাঁওয়ে নারী উদ্যোক্তাদের প্রশিক্ষণ শুরু

admin
হালনাগাদ: শনিবার, ৯ ডিসেম্বর, ২০১৭

ঠাকুরগাঁও প্রতিনিধি ॥ ঠাকুরগাঁওয়ে নারী উদ্যোক্তাদের নিয়ে ‘উদ্যোক্তা উন্নয়ন ও ব্যবসা ব্যবস্থাপনা বিষয়ক’ ৫দিন ব্যাপি প্রশিক্ষণ শুরু হয়েছে।
শনিবার বিকেলে এসএমই ফাউন্ডেশনের উদ্যোগে শহরের আশ্রমপাড়া এলাকার কুশ শিশু নিকেতনের হলরুমে এ প্রশিক্ষণের উদ্বোধন ঠাকুরগাঁও মহিলা কাবের সভাপতি ও জেলা প্রশাসকের পত্নী এলিজা শরমিন।
৫দিন ব্যাপি এ প্রশিক্ষণে ঠাকুরগাঁও জেলার ৩০জন নারী উদ্যোক্তা অংশ নেয়।
কারুপণ্য উন্নয়ন সংস্থার সভাপতি ও বাংলাদেশ উইমেন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির জেলা প্রতিনিধি চন্দনা ঘোষের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য দেন, ঠাকুরগাঁও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আসলাম মোল্লা, উপজেলা নির্বাহী কর্মকর্তার পত্নী জিনিয়া আহম্মদ প্রমুখ।
প্রশিক্ষণের ১ম দিনে নারী উদ্যোক্তাদের ব্যবসা নির্বাচন, পরিকল্পনা, পরিচালনা, ব্যবস্থাপনা ও পণ্য বাজারজাত করনে নারী উদ্যোক্তাদের জ্ঞান ও দক্ষতা বৃদ্ধিসহ বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ দেয়া হয়।


এ ক্যটাগরির আরো খবর..