× Banner
সর্বশেষ
পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সার্ক মহাসচিবের বিদায়ী সাক্ষাৎ ডাসারে জমি বিরোধে বসতঘরে আগুন দেওয়ার চেষ্টা ও হামলার অভিযোগ মেয়েকে উদ্ধারে প্রশাসনের সহযোগিতা চেয়ে মায়ের আবেদন জুলাই শহীদদের স্মরণে মান্দায় আলোচনা সভা, প্রধান অতিথি এমপি ডা. টিপু যথাযোগ্য মর্যাদায় কুয়ালালামপুরে ‘জুলাই শহীদ দিবস’ পালিত নবম ওয়েজ বোর্ড বাস্তবায়নের ওপর জোর তথ্যমন্ত্রীর, সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা নিশ্চিতের আহ্বান বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বহরে যুক্ত হবে বোয়িং ও এয়ারবাস – প্রতিমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার লক্ষ্যে সবাই ঐক্যবদ্ধ হয়েছিল – প্রতিমন্ত্রী হামের উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু প্রবাসীদের বিমানভাড়া কমাতে কাজ করছে সরকার, জানালেন বিমানমন্ত্রী

ট্রাম্পের ‘ধর্ষণ’ নিয়ে মুখ খুললেন প্রথম স্ত্রী

admin
হালনাগাদ: বুধবার, ১১ অক্টোবর, ২০১৭

আন্তর্জাতিক ডেস্কঃ হিসাব অনুযায়ী, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রথম স্ত্রী ইভানা ট্রাম্প। ১৫ বছর একই ছাদের নিচে জীবন কাটিয়েছেন তাঁরা।’ ১৯৯২ সালে বিচ্ছেদ হয় তাঁদের। বিচ্ছেদের আগের বছর ইভানা অভিযোগ করেন, তিন বছর আগে তিনি ট্রাম্পের হাতে ধর্ষণের শিকার হয়েছিলেন।

সম্প্রতি টাইম ম্যাগাজিনকে দেওয়া এক সাক্ষাৎকারে ইভানাকে ওই অভিযোগের বিষয়ে প্রশ্ন করা হয়। জবাবে ইভানা বিষয়টি এড়িয়ে যান। তিনি জানান, ধর্ষণের অভিযোগটি তিনি অপরাধের দৃষ্টিভঙ্গিতে করেননি।

ইভানা তাঁর সাক্ষাৎকারে ট্রাম্পকে বেশ ইতিবাচকভাবেই তুলে ধরেন। তিনি জানান, ট্রাম্পের সঙ্গে তাঁর প্রথম দেখা হয়েছিল একটি রেস্তোরাঁয়। দেখা শেষে সম্পূর্ণ বিল পরিশোধ করেন ট্রাম্প। ‘আমি তাঁর মতো কোনো পুরুষকে দেখিনি, যিনি কোনো বিনিময় আশা না করেই খরচ করেন’, বলেন ইভানা।

ইভানা আরো বলেন, প্রথম দেখার পর তাঁকে বিয়ে করার জন্য জোরাজুরি করতে থাকেন ট্রাম্প। ইভানাকে এক প্রকার হুমকি দিয়েই বলেন, ‘আমাকে বিয়ে না করলে তোমার নিজের জীবন তুমি নিজেই নষ্ট করবে।’

আলাদা একটা সাক্ষাৎকারে ইভানা বলেন, ‘আমি সাধারণত ট্রাম্পকে তেমন ফোন করি না। কারণ, হোয়াইট হাউসে মেলানিয়া থাকে। আমার ওপর কেউ হিংসা করুক, তা আমি চাই না। কারণ আমিই ট্রাম্পের প্রথম স্ত্রী। আমিই ফার্স্ট লেডি।’


এ ক্যটাগরির আরো খবর..