টুঙ্গিপাড়ায় জাতির পিতার সমাধিতে বাংলাদেশ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সমিতির শ্রদ্ধা

টুঙ্গিপাড়ায় জাতির পিতার সমাধিতে বাংলাদেশ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সমিতির শ্রদ্ধা

গোপালগঞ্জ জেলার টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে আজ ৭ আগস্ট ২০২৩ সোমবার শোকাবহ আগস্টের শ্রদ্ধা নিবেদন করেছেন বাংলাদেশ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সমিতির কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দরা। শ্রদ্ধা নিবেদন শেষে তারা কিছুক্ষণ নীরবে বেদীর পাশে দাঁড়িয়ে থেকে বঙ্গবন্ধুর অম্লান স্মৃতির প্রতি সম্মান প্রদর্শন করেন। এরপর পবিত্র ফাতেহা পাঠ করে বঙ্গবন্ধু ও ৭৫-এর ১৫ আগস্টের কালরাতে শাহাদত বরণকারী বঙ্গবন্ধু পরিবারের শহিদ সদস্যদের রুহের মাগফেরাত কামনায় দোয়া মোনাজাত করেন তারা। এ সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও দেশের সুখ, শান্তি এবং সমৃদ্ধির জন্য বিশেষ প্রার্থনা করা হয়। বাংলাদেশ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সমিতির সভাপতি আলহাজ মো. বেলায়েত হোসন গাজী (বিল্লাল) ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এডভোকেট মো. শরিফ কামালের নেতৃত্বে দুপুরে টুঙ্গিপাড়া পৌঁছান নেতৃবৃন্দরা। পরে তারা বঙ্গবন্ধু সমাধিসৌধের প্রশাসনিক ভবনে যান।

শ্রদ্ধা নিবেদনের সময় বাংলাদেশ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সমিতির সিনিয়র সহ-সভাপতি মোঃ আবুল কাসেম মিয়া, সহ-সভাপতি আজিজুর রহমান ভূঁইয়া, আবুল কালাম আজাদ, সাইফুজ্জামান সেতু, আতাহারুল ইসলাম চৌধুরী, তোফাজ্জল হোসেন, ইয়াকুব আলী, যুগ্ম সাধারণ সম্পাদক শেখ যুব রাজ, সহ-সাধারণ সম্পাদক শেখ শুকুর আহমেদ, নিজাম উদ্দিন শামীম, আমিনুর রহমান, সহ-সাংগঠনিক সম্পাদক সৈয়দ এ.কে.এম নজরুল ইসলাম, সহ-মহিলা বিষয়ক সম্পাদক আঞ্জুমান আরা, সদস্যবৃন্দ শাহাব উদ্দিন, আবুল বরকত, মোশারফ হোসেন, মোঃ জহিরুল আলম ভূঁইয়া, গোলাম মোশারফ হোসেন টিটু, মোঃ মুজিবুর রহমান, হারুন অর রশিদ, আফসার উদ্দিন ভূঞা, বজলে রেজবি আল হাসান মঞ্জিল এবং সমিতির দপ্তর সচিব গোলাম মোস্তফা ফটিক সহ অনেকে উপস্থিত ছিলেন।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।