টিলাগাঁও এ এন উচ্চ বিদ্যালয়ে জঙ্গিবাদ বিরোধী মানববন্ধন অনুষ্টিত

নয়ন লাল দেব, মৌলভীবাজার প্রতিনিধিঃ শহর গ্রামে ঐক্য গড়ো, জঙ্গিবাদ নির্মূল করো, উক্ত শ্লোগানকে সামনে রেখে দেশব্যাপি সকল জঙ্গিবাদ ও বর্বর সন্ত্রাসী হামলার প্রতিবাদে মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার টিলাগাঁও এ এন উচ্চ বিদ্যালয়ে শনিবার (১৩ই আগষ্ট)এক বিশাল মানববন্ধন অনুষ্টিত হয়েছে। বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি শামীম আহমদের সভাপতিত্বে ও সহকারী গ্রন্থাগারিক সৈয়দ মোকাম্মেল আলী মুন্নার পরিচালনায় উক্ত মানববন্ধনে বক্তব্য রাখেন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুধীর চন্দ্র মালাকার, সিনিয়র শিক্ষক আদিত্য চন্দ্র দেব, মাওলানা হাবীবুর রহমান, বাংলাদেশ মানবাধিকার কমিশন দক্ষিণ কুলাউড়া আঞ্চলিক শাখার সাধারণ সম্পাদক তপন দত্ত ও বিদ্যালয়ের দশম শ্রেনীর ছাত্রী শাকিলা আক্তার প্রমুখ। বক্তারা সারাদেশব্যাপি সকল সন্ত্রাসী ও জঙ্গি হামলার তীব্র প্রতিবাদ জানিয়ে বলেন, যারা এ সকল বর্বর কর্মকান্ডে জড়িত তারা কোন ধর্মের হতে পারে না, ধর্ম কখনো নির্বিচারে মানুষ হত্যা সমর্থন করে না, সবাইকে এই ক্রান্তি লগ্নে ঐক্যবদ্ধ ভাবে এর মোকাবেলা করার আহব্বান জানান তারা। এসময় উক্ত মানববন্ধনে বিদ্যালয়ের পরিচালনা কমিটির সদস্য,অভিবাবক, শিক্ষক – শিক্ষাত্রীবৃন্দ সহ স্থানীয় বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ অংশগ্রহন করেন।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
লেখক / প্রতিবেদক

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।