নয়ন লাল দেব, মৌলভীবাজার প্রতিনিধিঃ মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার টিলাগাঁও ইউনিয়ন যুবলীগের ত্রি-বার্ষিক সম্মেলন সম্পন্ন হয়েছে। মঙ্গলবার (২২ নবেম্বর) টিলাগাঁও ইউনিয়ন জনমিলন কেন্দ্রে আয়োজিত উক্ত সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুলাউড়া উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি বদরুল ইসলাম বদর।
সম্মেলনে প্রথম অধিবেশনের আলোচনা সভায়, সদ্য বিদায়ী টিলাগাঁও যুবলীগ আহব্বায়ক কমিটির আহব্বায়ক আব্দুল মোক্তাদির চৌধুরী মুক্তার সভাপতিত্বে ও যুগ্ন আহব্বায়ক সেলিম আহমেদের পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,মৌলভীবাজার জেলা যুবলীগের সদস্য বিমলেন্দু সেন কৃষ্ণ, আবু মোহাম্মদ, কুলাউড়া উপজেলা যুবলীগের সহ সভাপতি আব্দুস সালাম চৌধুরী, খায়রুল আলম কয়ছর, আবু জহির সিদ্দিকী কয়েছ, সাধারন সম্পাদক আব্দুস শহীদ, দপ্তর সম্পাদক ফয়সল আহমদ,পৌর যুবলীগের আহব্বায়ক শাহীন আহমদ,যুগ্ন আহব্বায়ক আবু সুফিয়ান, যুব নেতা প্রভাষক মইনুল ইসলাম সবুজ, সাবেক ছাত্রনেতা কামরুল বকস, তিতুমীর কলেজ ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক লুৎফুর রহমান প্রমুখ।
আলোচনা সভা শেষে কুলাউড়া উপজেলা যুবলীগের সভাপতি বদরুল ইসলাম বদরের সভাপতিত্বে ২য় রুদ্ধশ্বাস কাউন্সিল অধিবেশনে সর্বসম্মতিক্রমে, ইসলাম উদ্দিনকে সভাপতি ও মাহবুবুল আলমকে সাধারণ সম্পাদক মনোনীত করে টিলাগাঁও ইউনিয়ন যুবলীগের কমিটি ঘোষনা করা হয়।




