টিলাগাঁওয়ে বীর মুক্তিযোদ্ধা রাখাল দাশ আর নেই

নয়ন লাল দেব, মৌলভীবাজার প্রতিনিধিঃ মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার টিলাগাঁও ইউনিয়নস্থ আশ্রয়গ্রামের বীর মুক্তিযোদ্ধা ও সেনাবাহিনীর সার্জেন্ট (অবঃ) রাখাল চন্দ্র দাশ (৭০) আর নেই। ২৯শে মার্চ বৃহস্পতিবার ভোর ৪.৩০ মিনিটে নিজ বাসভবনে বার্ধক্যজনিত কারনে তিনি মৃত্যু বরণ করেন। মৃত্যুকালে নিঃসন্তান এই মুক্তিযোদ্ধা স্ত্রী, আত্মীয়স্বজন ও অসংখ্য গুনাগ্রহী রেখে গেছেন।

বৃহস্পতিবার দুপুরে রাষ্ট্রীয় মর্যাদায় কুলাউড়া উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এই প্রয়াত মুক্তিযোদ্ধাকে গার্ড অব অর্নার প্রদান করা হয়।

এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কুলাউড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাদীউর রহিম জাদিদ, কুলাউড়া থানার অফিসার ইনচার্জ মোঃ শামীম মুসা, টিলাগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল মালিক, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার সুশীল চন্দ্র দাশ প্রমুখ। এছাড়া এসময় স্থানীয় অনেক সহকর্মী মুক্তিযোদ্ধা, বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সংস্কৃতিক নেতৃবৃন্দ উপস্থিত হয়ে এই বীরের প্রতি শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন। পরে উনার বাসভবন সংলগ্নে শেষকৃত্যাদি সম্পন্ন করা হয়।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
লেখক / প্রতিবেদক

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।