× Banner
সর্বশেষ
ঢাকাসহ দেশের বিভিন্ন স্পটে বড় পর্দায় দেখানো হবে বিশ্বকাপ ফুটবল – ক্রীড়া প্রতিমন্ত্রী অনার্স কোর্স থেকে বাংলা ও ইতিহাস বাদ দেওয়ার কোনো পরিকল্পনা নেই – শিক্ষামন্ত্রী টেকসই ও আধুনিক পৌর নগর গঠনে মধুখালীতে ক্লাস্টার উন্নয়ন পরিকল্পনা কর্মশালা অনুষ্ঠিত ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে পুলিশের গাড়িতে হামলা, ভাঙচুর বাংলাদেশ থেকে জনশক্তি রপ্তানি ১ লাখে উন্নীত করতে রা‌শিয়ার সঙ্গে আলোচনা প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের সাক্ষাৎ ফিফা বিশ্বকাপ ২০২৬ সম্প্রচার করবে বিটিভি অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়তে চেয়েছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান -এলজিইডি মন্ত্রী তালপাতায় লেখা তিন শতাব্দী পুরোনো রায় সুপ্রিম কোর্ট জাদুঘরে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে চলছে একনেক সভা

বৃহস্পতিবার থেকে শনিবার টানা বৃষ্টির সম্ভাবনা কলকাতাসহ দক্ষিণবঙ্গে

Brinda Chowdhury
হালনাগাদ: বৃহস্পতিবার, ২ জানুয়ারী, ২০২০

অর্ক গাঙ্গুলী, ভারত প্রতিনিধিঃ ভারতের উত্তর ওডিশা ও তার পার্শ্ববর্তী অঞ্চলে একটি ঘূর্ণাবর্ত রয়েছে যা বর্তমানে সমুদ্র পৃষ্ঠ থেকে ১.৫ থেকে ২.১ কিলোমিটার উপরে অবস্থান করছে। যার ফলে পশ্চিমবঙ্গের কলকাতা সংলগ্ন এলাকায় বৃহস্পতিবার থেকে শনিবার টানা বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।

আলিপুর আবহাওয়া এই ঘূর্ণাবর্ত থেকেই দুটি নিম্নচাপ অক্ষরেখা তৈরি করেছে। প্রথমটি তৈরি হয়েছে হরিয়ানাউত্তর – পূর্ব রাজস্থানে। সেটিই ঝাড়খণ্ড থেকে দক্ষিণ উত্তর প্রদেশ পর্যন্ত চলে গিয়েছে। এই দুটি নিম্নচাপ অক্ষরেখাও সমুদ্র পৃষ্ঠ থেকে ১.৫ থেকে ২.১ কিলোমিটার উপরে অবস্থান করছে।

একটি উত্তর দক্ষিণ অক্ষরেখা রয়েছে যেটি বিহার থেকে উত্তর – পশ্চিম বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। সমুদ্র পৃষ্ঠ থেকে ২.১ ও ৩.৬ কিলোমিটার উপরে অবস্থান করছে এই অক্ষরেখাটি। এই তিনের প্রভাবে তিন দিন বৃষ্টির সম্ভাবনা রয়েছে কলকাতাসহ দক্ষিণবঙ্গের সমস্ত জেলায়। পশ্চিমবঙ্গের পাশাপাশি সিকিমেও আবহাওয়ার অবনতি হবে। সিকিমের বিভিন্ন এলাকায় বৃষ্টির ভ্রূকুটি রয়েছে। ফলে শীতের মরসুমে জানুয়ারির প্রথম সপ্তাহে দার্জিলিঙ, কালিম্পং, গ্যাংটক-সহ পার্বত্য এলাকায় বৃষ্টি চলবে। কপাল ভাল থাকলে তুষারপাত হতে পারে। আগামী ২৪ ঘণ্টায় বৃষ্টি হতে পারে ওডিশা, ঝাড়খণ্ড, সিকিম, উত্তরপ্রদেশ, হরিয়ানা, রাজেস্থানের বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে।

আজ ১২ ডিগ্রিতে উঠে এসেছে শহরের পারদ। আগামী দিন দুয়েক বৃষ্টি হলে সর্বনিম্ন তাপমাত্রা ১৪ থেকে ১৫ ডিগ্রি সেলসিয়াসে চলে আসবে। বাড়বে আর্দ্রতার পরিমাণ। তবে যেহেতু বৃষ্টি হবে তাই শহরে শীতের আমেজ থাকবে।


এ ক্যটাগরির আরো খবর..