ঝিনাইদহ বিআরটিএ অফিসে ভ্রাম্যমান আদালতের অভিযান দুই দালালকে ৭ দিনের কারাদন্ড

ঝিনাইদহ প্রতিনিধি ৮ আগস্ট’২০১৭:  ঝিনাইদহ বিআরটিএ অফিসে ভ্রাম্যমান আদালত অভিযান চালিয়ে মিজানুর রহমান (৪০) ও রাজিব হোসেন (১৯) নামের দুই দালালকে ৭ দিনের কারাদ- দিয়েছে। মঙ্গলবার দুপুরে জেলা প্রশাসকের সহকারি কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জাফর সাদিক চৌধুরী এ কারাদ-াদেশ প্রদান করেন। কারাদ-প্রাপ্ত দুই দালালের বাড়ি শহরের আরাপপুর গ্রামে।

ভ্রাম্যমান আদালত সূত্রে জানাগেছে, মঙ্গলবার দুপুরে নির্বাহী ম্যাজিস্ট্রেট জাফর সাদিক চৌধুরী ঝিনাইদহ বিআরটিএ অফিসে সেবা গ্রহীতার বেশে ঘোরা ফেরা করার সময় অফিসের ভিতর থেকে হাতে নাতে দালাল মিজানুর রহমান ও রাজিব হোসেনকে গ্রেফতার করেন। সে সময় ভ্রাম্যমান আদালত বসিয়ে তাদের প্রত্যকে ৭ দিনের কারাদ- দেন।

ভ্রাম্যমান আদালতের সহকারি কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জাফর সাদিক চৌধুরী মুঠোফোনে এ প্রতিবেদককে জানান, বিআরটিএ অফিসে ভ্রাম্যমান আদালত চালিয়ে দালাল মিজানুর রহমানকে ৭ দিনের জেল ও দুই হাজার টাকা জরিমানা এবং অপর দালাল রাজিব হোসেনকে ৭ দিনের জেল দেয়া হয়েছে। তিনি আরো জানান, দালালদের সাথে বিআরটিএ অফিসের কোন কর্মচারীর জড়িত থাকলে তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেয়া হবে। অফিসকে দালাল মুক্ত করতে এ অভিযান অব্যাহত থাকবে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
লেখক / প্রতিবেদক

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।