× Banner
সর্বশেষ
নারী ক্রিকেট দল থেকে বাদ পড়ায় আত্মহত্যার চেষ্টা মান্দায় বর্ণাঢ্য আয়োজনে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপিত টানা দুইদিন এই ৪ বিভাগে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে এলডিসি উত্তরণের প্রস্তুতিতে অর্থনীতি ও রাজনীতির সমন্বয়ের ওপর জোর তথ্যমন্ত্রীর গ্রামীণ উন্নয়নের মাধ্যমেই টেকসই বাংলাদেশ বিনির্মাণ সম্ভব  -স্থানীয় সরকার মন্ত্রী প্রাণী চিকিৎসায় মানসম্মত ওষুধ ও আধুনিক সেবা নিশ্চিত করতে হবে –মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী বেনাপোল পুটখালী সিমান্ত এলাকায় বিজিবি অভিযানে ভারতীয় ফেনসিডিল উদ্ধার শহীদ আলি খামেনির জানাজায় অংশগ্রহণ শেষে দেশে ফিরেছেন স্পিকার প্রশান্ত মহাসাগরে সফল উৎক্ষেপণের দাবি বেইজিংয়ের; উদ্বেগ প্রকাশ করেছে জাপান প্রধানমন্ত্রীর সঙ্গে আইএপিবি-এর প্রধান নির্বাহীর সৌজন্য সাক্ষাৎ

ঝিনাইদহে সড়ক দুর্ঘটনায় নিহত ১॥ আহত ১৩

admin
হালনাগাদ: শনিবার, ১৭ মার্চ, ২০১৮

ঝিনাইদহ প্রতিনিধি॥ ১৭ মার্চ’২০১৮ঃ  ঝিনাইদহের কালীগঞ্জে সড়ক দুর্ঘটনায় একজন নিহত ও শিশুসহ ১৩ জন আহত হয়েছে। শনিবার সকাল ১০ টার দিকে একটি পরিবহন বাস কালীগঞ্জের ঈশ্বরবা জামতলা নামক স্থানে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের খাদে উল্টে পড়ে গেলে এ দুর্ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন কালীগঞ্জ থানার অফিসার-ইন-চার্জ (ওসি) মিজানুর রহমান খান। দুর্ঘটনায় নিহত ব্যক্তির নাম ও পরিচয় তাৎক্ষনিকভাবে জানা যায়নি। তবে একই পরিবারের ৪জন, শিক্ষা মন্ত্রণালয়ের একটি প্রকল্পের একজন ডিপুটি ডিরেক্টর, একজন সাংবাদিক, সেনাবাহিনীর একজন সদস্যসহ মোট ১৩ জন যাত্রী দুর্ঘটনায় আহত হয়ে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়।

এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানাগেছে, সকালে দর্শনা থেকে ঢাকা গামী ‘দর্শনা ডিলাক্স’ পরিবহনের (ঢাকা মেট্রো ব ১৪-১৭২৮) একটি দ্রুতগামী বাস ঈশ্বরবা জামতলা নামক স্থানে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে উল্টে পড়ে যায়। এ সময় বাসের নীচে সবাই চাপা পড়ে। প্রথমে স্থানীয়রা বেশ কয়েকজনকে উদ্ধার করে হাসপাতালে পাঠায়।

কালীগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ভারপ্রাপ্ত স্টেশন অফিসার শামসুর রহমান জানান, তার খবর পেয়ে মোবারকগঞ্জ সুগার মিল থেকে লোহার চেইন এনে ট্রাক্টর দিয়ে উল্টে যাওয়া বাসটি কে তুলে তার নীচ থেকে ৮ জনকে উদ্ধার করে হাসাপাতালে ভর্তি করান।

কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ইমারজেন্সি বিভাগের ডাক্তার মাহফুজুর আলম সোহাগ জানান, দুর্ঘটনায় আহত হয়ে চুয়াডাঙ্গা দামুড়হুদা উপজেলার শিবনগর গ্রামের শামসুর রহমানের ছেলে সেনা সদস্য সাইদুর রহমান(৩২), কালীগঞ্জ উপজেলার ঈশ্বরবা গ্রামের ইদ্রিস আলী (৬০), ঝিনাইদহের মহেশপুর উপজেলার ভালাইপুর গ্রামের এম এ বাদশার স্ত্রী শিক্ষা মন্ত্রণালয়ের একটি প্রকল্পের ডিপুটি ডিরেক্টর উম্মে হাবিবা (৫০), চন্দ্রজাসি গ্রামের খোদা বক্সের ছেলে মতিয়ার রহমান (৫০), সাংবাদিক রফিকুল ইসলাম ও তার স্ত্রী তাহমিনা (২৮), চুয়াডাঙ্গার জেলার জীবননগর উপজেলার সাজ্জাদ হোসেনের স্ত্রী জান্নাতুল (৩০), কালীগঞ্জের ধানসিঁড়ি হোটেলের শফিকুল ইসলাম শফিক, একই উপজেলার একই পরিবারের ওলিয়ারের স্ত্রী হাজেরা বেগম, ছেলে শিমুল (১৭), মেয়ে সোনিয়া ও নাতনি সোহানা (৪)সহ ১৩ জন ভর্তি হয়। আহতদের মধ্যে মতিয়ার ও উম্মে হাবিবার অবস্থা আশংকাজন হওয়ায় তাদের যশোর হাসপাতালে রেফার্ড করা হয়েছে।

দুর্ঘটনার পর ঘটনাস্থল পরিদর্শন করেন ঝিনাইদহ-৪ আসনের জাতীয় সংসদ সদস্য ও কালীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনোয়ারুল আজীম আনার, কালীগঞ্জ পৌর মেয়র আলহাজ্ব মকছেদ আলী বিশ্বাস, সাবেক পৌর মেয়র ও কেন্দ্রীয় যুবলীগ সদস্য মোস্তাফিজুর রহমান বিজূ।

কালীগঞ্জ থানার অফিসার-ইন-চার্জ (ওসি) মিজানুর রহমান খান জানান, দুর্ঘটনায় সর্বশেষ ১২/১৩ আহত হয়েছে। তাদের কালীগঞ্জ ও যশোর হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি আরো জানান, দুর্ঘটনার পর পরিবহনের ড্রাইভার,হেলপার ও সুপারভাইজার পালিয়ে যায়। বাসটি পুলিশ হেফাজতে রয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..