ঝিনাইদহে মিথ্যা মামলা থেকে বেকসুর খালাস পেল যুবলীগ নেতা

ঝিনাইদহ প্রতিনিধিঃ দীর্ঘ ১৫ বছর পর মিথ্যা, হয়রানিমূলক অস্ত্র আইনে মামলা থেকে অবশেষে বেকসুর খালাস পেলেন কেন্দ্রীয় যুবলীগ নেতা ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সাবেক যুব ও ক্রীড়া সম্পাদক কাজী এনামূল হক মিলন।

আজ বৃহস্পতিবার বিকেলে ঝিনাইদহ অতিরিক্ত জেলা ও দায়রা জজের ১ম আদালতের বিজ্ঞ বিচারক তাকে বেকসুর খালাস প্রদাণ করেন।

আদালত সুত্রে জানা যায়, ২০০১ সালে একটি অস্ত্র আইন মামলায় আসামী করা হয় যুবলীগ নেতা কাজী এনামূল হক মিলনসহ ৪ জনকে। এ মামলায় দীর্ঘ ১৫ বছর পর মামলার সকল স্বাক্ষ্য গ্রহণ শেষে বিজ্ঞ বিচারক কাজী এনামূল হক মিলনকে বেকসুর খালাস দেন। আসামী পক্ষে মামলাটি পরিচালনা করেন এ্যাড. আনোয়ার হোসেন মিথ্যা, হয়রানি ও ষড়যন্ত্রমূলক মামলা থেকে বেকসুর খালাস পাওয়ায় কাজী এনামূল হক মিলন তার অভিমত ব্যক্ত করে বলেন, আমি আওয়ামী লীগের রাজনীতির সাথে মনেপ্রাণে কাজ করে আসছি।

একটি কুচক্রী মহল আমাকে রাজনৈতিকভাবে হেয় প্রতিপন্ন করার জন্য আমার নামে একটি মিথ্যা মামলা করেছিল। সত্যের জয় চিরদিন যা আজ প্রমাণিত হয়েছে। এ থেকে বোঝা যায় দেশে আইনের শাসন ছিল আজও আছে। মিথ্যা মামলা করে কোনদিন কাউকে বিপদে ফেলা যায় না তা আজ আবারো প্রমাণিত হলো।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।