ঝিনাইদহ প্রতিনিধি॥২৬সেপ্টেম্বর’২০১৭ঃ ঝিনাইদহ জেলার প্রাথমিক শিক্ষার সকল পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীদের সমন্বয়ে অফিস ব্যবস্থাপনা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার দিনব্যাপী ঝিনাইদহ পিটিআই সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। ঝিনাইদহ পিটিআই এর সুপারিনটেনডেন্ট আতিয়ার রহমান এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রাথমিক শিক্ষা খুলনা বিভাগীয় উপ-পরিচালক ওয়ালিউল ইসলাম।
এসময় জেলা প্রাথমিক শিক্ষা অফিসার আতাউর রহমানসহ এডিপিও, সহকারী সুপার, ইউইও, ইন্সট্রাক্টর ও সহকারী ইন্সট্রাক্টর, এইউইও এবং ইউডিএ উপস্থিত ছিলেন। সভায় ই-ফাইলিং এর উপর গুরুত্ব আরোপ করেন বক্তারা সেই সাথে অফিস ব্যবস্থাপনা বিষয়ে করণীয় সম্পর্কে বিশদ আলোচনা করেন।


