× Banner
সর্বশেষ
মালদ্বীপের ৬১তম স্বাধীনতা দিবসের প্যারেডে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর অংশগ্রহণ হজের প্রাথমিক নিবন্ধন শুরু, নির্দেশনা অনুযায়ী ১৫ বছরের নিচে হজে মানা ঢামেক হাসপাতাল চত্বরে ২ নারীর লাশ উদ্ধার বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সম্মানি ভাতা বাড়লো দেশে খাদ্য মজুত ৩৪ লাখ টনে উন্নীত করা হচ্ছে এইচ-১বি ভিসায় বড় ধাক্কা? যুক্তরাষ্ট্রে তিন বছর নতুন ভিসা স্থগিতের বিল, কী পরিবর্তন আসতে পারে শাপলা চত্বর হত্যাযজ্ঞে শেখ হাসিনাসহ ৪১ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ জমা ঢাকা-নারিতা রুট পুনরায় চালু দরজায় চিরকুট টাঙিয়ে অগোচরে জন্মস্থান ছাড়লেন স্কালোনি ভারতে পরীক্ষা সংস্কারে টাস্কফোর্স গঠনের ঘোষণা মোদির

অনলাইন ডেস্ক

ঝিনাইদহে পেঁপের নতুন জাত সম্প্রসারণে মাঠ দিবস

admin
হালনাগাদ: বৃহস্পতিবার, ৩০ সেপ্টেম্বর, ২০২১
ঝিনাইদহে পেঁপের নতুন জাত সম্প্রসারণে মাঠ দিবস

ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ^বিদ্যলয় থেকে উদ্ভাবিত বিইউ-১ জাতের পেঁপের জাত সম্প্রসারণসহ উদ্ভাবিত সকল সবজি চাষের উপর গবেষণা বিষয়ক মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরে কোটচাঁদপুর উপজেলার বলুহর ইউনিয়ন পরিষদ চত্বরে এ মাঠ দিবসের আয়োজন করে কোটচাঁদপুর উপজেলা কৃষি অফিস।
গাজীপুরের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ^বিদ্যলয়ের গবেষক প্রফেসর ড. আবিয়ার রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ^বিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো: গিয়াস উদ্দীন মিয়া।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ঝিনাইদহ জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক আজগর আলী, বশেমুরকৃবি’র কৃষিবনায়ন ও পরিবেশ বিভাগের শিক্ষক প্রফেসর ড. সত্যরঞ্জন সাহা, জেনেটেক্সি এন্ড প্লান্ট ব্রিডিং বিভাগের প্রফেসর নাসরিন আক্তার আইভি, সুপ্রীম সীড’র ডিএমডি মাহতাব উদ্দিন। অনুষ্ঠানের আলোচনা সভার শুরুতে বিশ^বিদ্যালয়ে গবেষণাকৃত উন্নত জাতের ও অধিক ফলনশীল বিইউ-১ জাতের পেঁপের প্রদর্শনী প্লট পরিদর্শন করেন। এসময় তারা জানান, দেশের মানুষের পুষ্টি চাহিদা পুরণ ও কৃষকদের আর্থিকভাবে লাভবান করতে বিশ^বিদ্যালয় এই জাতটি উদ্ভাবন করেছেন। জাতটি সম্প্রসারণের মাধ্যমে কৃষক তথা সরকারের আর্থসামাজিক অবস্থার উন্নতি করা সম্ভব বলেও জানান গবেষকরা।


এ ক্যটাগরির আরো খবর..