ঝিনাইদহে ডাকাতদলের হামলায় দুই গৃহকর্তা আহত, এক ডাকাত গ্রেফতার, স্টোকে প্রতিবেশীর মৃত্যু

ঝিনাইদহ প্রতিনিধি॥১৭ নভেম্বর’২০১৭ঃ ঝিনাইদহের কোটচাঁদপুরে ডাকাতদলের হামলায় ২ গৃহকর্তা আহত হয়েছেন। এসময় এক ডাকাতকে আটক করে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছে এলাকাবাসী। ঘটনার সময় হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে এক প্রতিবেশীর। বৃহস্পতিবার রাতে কোটচাঁদপুর উপজেলার রহমতপুর গ্রামে এ ঘটনা ঘটে।

প্রতিবেশি তরিকুল ইসলাম,সেলিম হোসেন জানান, বৃহস্পতিবার রাতে ওই গ্রামের মন্টু মিয়ার বাড়ীতে একদল ডাকাত ঢুকে গৃহকর্তাকে মারধর করে। এসময় গৃহকর্র্তার আত্মচিৎকারে আশপাশের লোকজন ছুটে এলে তাদের উপরও হামলা চালায় ডাকাতদল। বাড়ির লোকজন ডাকাতদের ধাওয়া করলে তাদের হাতে ধরা পড়ে এক ডাকাত। এ সময় ডাকাতরা তাকে ছাড়াতে গেলে শুরু হয় উভয় পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা। এক পর্যায় দাউদ হোসেন নামে এক ব্যক্তি পড়ে গিয়ে আহত হয়। এসময় তার ভগ্নিপতি শফি উদ্দিন ডাকাতদের ধারালো অস্ত্রের আঘাতে গুরুতর আহত হয়। ওই দুইজন কে উদ্ধার করে কোটচাঁদপুর হাসপাতালে নিয়ে আসার পথে মারা যায় দাউদ হোসেন। হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে ভগ্নিপতি শফি উদ্দিন।

খবর পেয়ে কোটচাঁদপুরের সাবদারপুর পুলিশ ফাঁড়ির সদস্যরা ডাকাত তাহাজ্জেলকে উদ্ধার করে কোটচাঁদপুর হাসপাতালে নিয়ে আসেন। বর্তমানে সে পুলিশ পাহারায় চিকিৎসাধীন রয়েছে। তাহাজ্জেল মন্ডল চুয়াডাঙ্গা জেলার জীবননগর উপজেলার রায়পুর কুমার পাড়ার ভাদু মন্ডলের ছেলে। পুলিশ তাঁর কাছ থেকে ব্যবহারের মোবাইল সেটটি উদ্ধার করেছে।

এ ব্যাপারে কোটচাঁদপুর হাসপাতালের ডাক্তার নাজমুস সাকিব বলেন, ডাকাত সহ তিন জনকে হাসপাতালে নিয়ে আসেন এলাকাবাসী। তাদের মধ্যে দাউদ হোসেন পথের মধ্যে মারা যায়। তবে লাশের গায়ে কোন চিহৃ নাই। স্টোক জনিত কারনে মারা যেতে পারে। বাকি দুই জন চিকিৎসাধীন রয়েছে।

কোটচাঁদপুর থানার (ওসি) তদন্ত জয়নাল আবেদীন বলেন, এটি ডাকাতির ঘটনা কিনা তা নিশ্চিত করে এখন বলা সম্ভব হচ্ছে না। কি উদ্যেশে তারা গিয়ে ছিল তা জানা যায়নি। তবে তাদের একজন ধরা পড়েছে। মারপিট করায় সে গুরুতর আহত হয়েছে। চিকিৎসা চলছে। ভাল হলে তাকে জিজ্ঞাসাবাদ করলে মূল ঘটনা পাওয়া যাবে।

 

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।