ঝিনাইদহ প্রতিনিধি ॥ ১২ জানুয়ারি’২০১৭ ঝিনাইদহ সদর উপজেলার বাজারগোপালপুরে মোবারকগঞ্জ চিনিকলের আখ বহনকারী ট্রাক্টরের ট্রলির চাকায় পিষ্ট হয়ে হাসিবুল ইসলাম (১৯) নামের এক কলেজ ছাত্র নিহত হয়েছে। সে ওই গ্রামের সিরাজুল ইসলামের ছেলে। বৃহস্পতিবার সন্ধ্যায় এ দুর্ঘটনা ঘটে।
ঝিনাইদহ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) হরেন্দ্রনাথ সরকার জানান, বিকেলে বাজার গোপালপুর থেকে আখ বহনকারী ট্রাক্টরটি কালীগঞ্জের দিকে যাচ্ছিল। পথে মাঠপাড়া নামকস্থানে পৌছালে ট্রাক্টটটির ট্রলির চাকায় পিষ্ট হয়ে ডাক বাংলা আব্দুর রউফ ডিগ্রি কলেজের দ্বাদশ শ্রেণীর ছাত্র হাসিবুল ইসলাম গুরুতর আহত হয়। সেখান থেকে তাকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করে।