স্টাফ রিপোর্টার ঝিনাইদহ: ঝিনাইদহ শহরের চাকলাপাড়া থেকে এক বেসরকারি চাকুরিজীবীর মোটর সাইকেল চুরি হয়েছে। সোমবার সন্ধ্যায় চাকলাপাড়ার জনৈক তারিকের বাড়ির সামনে থেকে এ চুরির ঘটনা ঘটে।
ক্ষতিগ্রস্থ জেলার শৈলকুপা উপজেলার শ্রীরামপুর গ্রামের রফি উদ্দিনের ছেলে সাহেদ ইবনে আফজাল জানান, ওই দিন সন্ধ্যায় চাকলাপাড়ার ভাড়া বাড়িতে মোটর সাইকেল রেখে নামাজ পড়ছিলেন। এসময় চোরচক্র তার ডিসকোভারি ১২৫ সিসি কালে রংয়ের অনটেস্ট মোটর সাইকেলটি নিয়ে পালিয়ে যায়।
যার ইঞ্জিন নং-ঔতণডঐঊ৪২৮৮০ চেসিস নং-গউ২অ১৫ইণঐডঊ৯০৩৩৫। এ ঘটনায় তিনি ঝিনাইদহ সদর থানায় একটি সাধারণ ডায়েরী করেছেন।


