ঝিনাইদহে কৈশরকালীন পুরিপুর্ণ বিকাশে পুষ্টির ভূমিকা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

ঝিনাইদহে কৈশরকালীন পুরিপুর্ণ বিকাশে পুষ্টির ভূমিকা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

ঝিনাইদহ প্রতিনিধি ॥ঝিনাইদহে কৈশরকালীন পুরিপুর্ণ বিকাশে পুষ্টির ভূমিকা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার সকালে শহরের মধুপুরে বাংলাদেশ ফলিত পুষ্টি গবেষণা ও প্রশিক্ষণ ইনষ্টিটিউট (বারটান)’এ সেমিনার অনুষ্ঠিত হয়।

বারটান খুলনা বিভাগীয় আঞ্চলিক কেন্দ্রের প্রধান ও উর্দ্ধতন বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মো: নুর আলম সিদ্দিকীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক জাহিদুল আমিন।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঝিনাইদহ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক কৃষিবিদ আজগর আলী। মুল প্রবন্ধ উপস্থাপন করেন কুষ্টিয়া ডায়েট হোম’র ক্লিনিক্যাল নিউট্রশনিষ্ট ফাহমিদা খাতুন। অনুষ্ঠান পরিচালনা করেন সহকারী বৈজ্ঞানিক কর্মকর্তা শহিদুল ইসলাম। দিনভর এ সেমিনারে ঝিনাইদহ ও মাগুরার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, শিক্ষক, মসজিদের ইমাম, মন্দিরের পুরোহিতসহ ৩৫ জন অংশ নেয়। এসময় কিশোরীদের কৈশরকালীন পুরিপুর্ণ বিকাশে পুষ্টির ভূমিকা নিয়ে আলোচনা করা হয়।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Dutta
লেখক / প্রতিবেদক

Dutta

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।