ঝিনাইদহে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

ঝিনাইদহ প্রতিনিধি॥ ৩ ডিসেম্বর’২০১৬ঃ ঝিনাইদহ শহরের আরাপপুর মাষ্টারপাড়া থেকে ইয়াবাসহ মশিউর রহমান মুসা নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে গোয়েন্দা পুলিশ। শুক্রবার রাতে তাকে আটক করা হয়। আটক মশিউর রহমান আরাপপুর পশ্চিমপাড়ার মৃত ছবেদ আলী বিশ্বাসের ছেলে।

গোয়েন্দা পুলিশের ওসি এম এ হাশেম জানান, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে আরাপপুর এলাকায় মাদক ব্যবসায়ীরা মাদক ক্রয়-বিক্রয় করছে। এমন সংবাদের ভিত্তিতে গোয়েন্দা পুলিশের এসআই মাহাবুল করিম, এএসআই আবুল কাশেম, শেখ সোহেল সেখানে অভিযান চালিয়ে ২০ পিচ ইয়াবাসহ মশিউর রহমানকে আটক করে। সে ওই এলাকায় দীর্ঘদিন যাবত মাদক ব্যবসা করে আসছিল বলে জানায় পুলিশ।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
লেখক / প্রতিবেদক

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।