ঝিনাইদহে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

ষ্টাফ রিপোর্টার,ঝিনাইদহ॥ ঝিনাইদহ জেলা পুলিশের মাদক বিরোধী অভিযানে ইয়াবাসহ রানা শেখ (২৩) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুরিশ।

মঙ্গলবার রাতে শহরের পবহাটি এলাকা থেকে তাকে গ্রেফতার করে সদর থানার ওসি (অপারেশন) মহসীন হোসেন। গ্রেফতারকৃত রানা শেখ ওই এলাকার সিরাজ শেখের ছেলে।

সদর থানার ওসি (অপারেশন) মহসীন হোসেন জানান গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে পবহাটি এলাকায় মাদক ব্যবসায়ীরা মাদক ক্রয়-বিক্রয় করছে। এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ১৬ পিচ ইয়াবাসহ তাকে আটক করা হয়।

আটককৃত রানা দীর্ঘদিন মাদক ব্যবসা করে আসছিল বলে জানিয়েছে পুলিশ।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
সংবাদ প্রতিনিধি

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।