ঝিনাইদহে অস্ত্র ও মাদকসহ ২ জন আটক

স্টাফ রিপোর্টার, ঝিনাইদহ ॥  ঝিনাইদহে অস্ত্র ও মাদকসহ টিটো (২৫) ও সাইদুর (৩১) নামের ২ জনকে আটক করেছে গোয়েন্দা পুলিশ।

বুধবার ভোররাতে মহেশপুর উপজেলার বড়বাড়ি এলাকা থেকে তাদেরকে আটক করা হয়। আটক টিটো মহেশপুর উপজেলার বড়বাড়ি গ্রামের রমজান আলীর ছেলে ও সাইদুর একই গ্রামের হেদায়েতুল্লাহর ছেলে।

ঝিনাইদহ গোয়েন্দা পুলিশের ওসি জাহাঙ্গীর হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে মহেশপুরের বড়বাড়ি এলাকায় মাদক ব্যবসায়ীরা মাদক ও অস্ত্র কেনাবেচা করছে। এমন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালানো হয়।

এসময় গ্রামের জনৈক হানিফের বাড়ির পাশ থেকে একটি বিদেশী পিস্তল ও ২০ বোতল ফেন্সিডিলসহ টিটো ও সাইদুল নামের দুইজনকে আটক করা হয়। তারা দীর্ঘদিন যাবত মাদক ও অস্ত্র ব্যবসা করে আসছিল বলে জানিয়েছে পুলিশ।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Kishori
লেখক / প্রতিবেদক

Kishori

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।