ঝিনাইদহে অস্ত্র ও গুলিসহ একজনকে গ্রেফতার করেছে পুলিশ

ঝিনাইদহ প্রতিনিধিঃ  ঝিনাইদহে অস্ত্র ও গুলিসহ জিয়াউর রহমান নামের এক অস্ত্রধারীকে গ্রেফতার করেছে পুলিশ। সদর উপজেলার দুর্গাপুর গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়। সে সদর উপজেলার ভিটশ্বর গ্রামের রাজা আলী খার ছেলে। ঝিনাইদহ সদর থানার ওসি মিজানুর রহমান সঙ্গীয় ফোর্স নিয়ে তাকে গ্রেফতার করেন।
ওসি মিজানুর রহমান জানান, জিয়াউর রহমান অস্ত্র গুলিসহ দুর্গাপুর গ্রামে অবস্থান করছে এমন সংবাদের ভিত্তিতে তারা অভিযান চালায়। সেসময় একটি বিদেশী পিস্তল ও ২ রাউন্ড গুলিসহ তাকে গ্রেফতার করা হয়। তার নামে ঝিনাইদহ সদর থানাসহ বিভিন্ন থানায় ১১ টি মামলা রয়েছে বলে তিনি জানান।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Kishori
লেখক / প্রতিবেদক

Kishori

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।