ঝিনাইদহে অন্তঃস্বত্তা স্ত্রীকে পুড়িয়ে হত্যা, স্বামী গ্রেফতার

স্টাফ রিপোর্টার, ঝিনাইদহ ॥  ঝিনাইদহে স্বামীর দেওয়া আগুনে দগ্ধ হয়ে অন্তঃস্বত্তা স্ত্রীর মৃত্যুর অভিযোগ উঠেছে। গতকাল রাতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ ঘটনায় স্বামীকে গ্রেফতার করেছে পুলিশ। গত ১৬ ফেব্রুয়ারী রাতে শহরের হাটখোলা এলাকায় মুন্নি আক্তার পিংকির বাড়িতে ঘটনাটি ঘটে ।

নিহতের স্বজনরা জানায়, গত ৪ মাস আগে মুন্নি আক্তার পিংকির সাথে হাটখোলা এলাকার আব্দুর সাত্তারের ছেলে সোহরাব হোসেনের সাথে প্রেমের সম্পর্কে বিয়ে হয়। বিয়ের পর থেকেই যৌতুক সহ নানা কারনে নির্যাতন করে আসছিল। তারই ধারাবাহিকতায় গত ১৬ ফেব্রুয়ারী বিকেলে পিংকির বাড়িতে এসে সোহরাব তার কাছে টাকা দাবি করে। কিন্তু পিংকি টাকা দিতে অস্বীকার করলে তার স্বামী তাকে মারপিট করে এবং তার শরীরে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেয়, এতে সে দগ্ধ হয়।

পরে পরিবারের লোকজন পিংকিকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করে। পরে তার শরীরের অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকা শেখ হাসিনা বার্ন ইউনিট হাসপাতালে রেফার্ড করা হয়। গতকাল শনিবার রাতে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত পিংকি ৩ মাসের অন্তঃস্বত্তা ছিলো বলেও স্বজনরা জানান।

ঝিনাইদহ পুলিশ সুপার মোঃ হাসানুজ্জামান জানান, পারিবারিক কলহের জের ধরেই এমন ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে। ১৬ ফেব্রুয়ারী রাতে নিহতের মা কাজল বেগম বাদী হয়ে সদর থানায় মামলা করে। এ ঘটনায় পুলিশ তার নিহতের স্বামী সোহরাবকে গ্রেফতার করেছে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Brinda Chowdhury
লেখক / প্রতিবেদক

Brinda Chowdhury

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।