× Banner
সর্বশেষ
গুণিজনদের সম্মানিত করলে সমাজের বিভিন্ন উন্নয়নমূলক ক্ষেত্রেও ইতিবাচক প্রভাব পড়ে – সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী সালথায় প্রকাশ্যে মাদক সেবন; ৪ যুবকের এক মাসের কারাদণ্ড আজ বুধবার (৬ মে) আপনার রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ৬ মে (২২ বৈশাখ) বুধবারের দিনপঞ্জি  ও ইতিহাসের এইদিনে ফরিদপুরে মব সন্ত্রাসে নিহতের এতিম কন্যার পাশে প্রধানমন্ত্রী পেশাদার সাংবাদিকরা যেন বিপদে না পড়ে তাই সৎ সাংবাদিকতাকে সুরক্ষা দিতে হবে – তথ্যমন্ত্রী প্রধানমন্ত্রীর কাছে সিএজির অডিট রিপোর্ট পেশ মানুষের সঙ্গে মিশে যাবেন, তাদের সঙ্গে নিয়ে নেতৃত্ব দিবেন – জেলা প্রশাসকদের প্রতি এলজিআরডি মন্ত্রী পর্যটন খাতে গতি আনতে উদ্ভাবনী উদ্যোগের আহ্বান বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী এবং প্রতিমন্ত্রীর পিরোজপুরের সড়কগুলো দ্রুত মেরামত করে যান চলাচলের উপযোগী করার নির্দেশ প্রধানমন্ত্রীর

আফজাল হোসেন চাঁদ, ঝিকরগাছা

ঝিকরগাছায় ৪র্থ উপজেলা কাব ক্যাম্পুরী-২০২৩ অনুষ্ঠিত

Kishori
হালনাগাদ: শুক্রবার, ৫ মে, ২০২৩
উপজেলা কাব ক্যাম্পুরী

স্মার্ট কাব স্কাউট, স্মার্ট বাংলাদেশ এই স্লোগনকে সমানে রেখে বাংলাদেশ স্কাউটসের ঝিকরগাছা উপজেলার আয়োজনে ৪র্থ উপজেলা কাব ক্যাম্পুরী-২০২৩ অনুষ্ঠিত হয়েছে।

উপজেলার ২৮টি স্কুলের শিক্ষার্থীদের অংশগ্রহণে কৃষ্ণনগর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মঙ্গলবার বিকাল সাড়ে ৩টা থেকে শুরু হয়ে শুক্রবার সকাল পর্যন্ত ক্যাম্পুরী কার্যক্রম পরিচালিত হয়।

উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা স্কাউটসের সভাপতি মাহবুবুল হকের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, পৌরসভার মেয়র আলহাজ্ব মোস্তফা আনোয়ার পাশা জামাল। বিশেষ অতিথি ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) কেএম মামুনুর রশিদ, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান লুবনা তাক্ষী, বাংলাদেশ স্কাউটসের যশোর জেলার সম্পাদক মোঃ আব্দুর রহমান খান, উপজেলা সহকারী শিক্ষা অফিসার আসাদুজ্জামান, বাংলাদেশ স্কাউটস ঝিকরগাছা উপজেলার ক্যাম্পুরী চিপ কমিশনার এসএম আকিফুজ্জামান, ডেপুটি ক্যাম্পুরী টিফ মোঃ আব্দুর রশিদ (এএলটি), বাংলাদেশ স্কাউটস চৌগাছা উপজেলার প্রোগ্রাম চিপ কমিশনার মোঃ মহিদুল ইসলাম, ঝিকরগাছা উপজেলার ক্যাম্পুরী ডেপুটি প্রোগ্রাম চিপ মোঃ আমির হামজা (এএলটি), যুগ্ম সম্পাদক মোছাঃ রাফেজা খাতুন (এএলটি), ইউনিট লিডার মোঃ মামুনূর রশীদ, সিরাজুল ইসলাম সহ আরো অনেকে। অনুষ্ঠান সঞ্চালনা করেন বাংলাদেশ স্কাউটসের যশোর জেলার যুগ্ম সম্পাদক মোঃ মনিরুজ্জামান।

উল্লেখ্য, চতুর্থ উপজেলা কাব ক্যাম্পুরী শেষে নতুন এক অভিজ্ঞতা নিয়ে বাড়ি ফিরেছে শিক্ষার্থীরা। বড়দের সম্মান দিয়ে দেশের প্রতি ভালবাসা রেখে সংকটময় মুহূর্তে কিভাবে একা চলতে হলে নিজের প্রতি করে কিভাবে নিয়ম শৃঙ্খলা মেনে চলাচল করা যায় ইত্যাতি বিষয়ের উপর জ্ঞান অর্জন করেছেন।


এ ক্যটাগরির আরো খবর..