উপজেলা পরিষদ নির্বাচনে পত্নীতলায় ১১ প্রার্থীর মনোনয়নপত্র জমা

মো.আবু সাঈদ,পত্নীতলা (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর পত্নীতলা উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান,ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে মনোনয়নপত্র দাখিলের শেষদিনে ১১ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন।

সোমবার রিটার্নিং অফিসার ও সহকারি রিটার্নিং অফিসারের কাছে তারা মনোনয়নপত্র দাখিল করেন। চেয়ারম্যান প্রার্থীরা হলেন-পত্নীতলা উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক আব্দুল গাফ্ফার,উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারন সম্পাদক কাজী মাহবুবুল আলম,জাতীয় পাটির সাবেক এমপি বিএম হুমায়ন কবির চৌধুরী,বিকল্পধারা বাংলাদেশ এর কেন্দীয় কমিটির যুগ্ম মহাসচিব আব্দুল মান্নান রউফ।

ভাইস চেয়ারম্যান পদে-নজিপুুর পৌর আওয়ামী লীগের সাধারন সম্পাদক মিল্টন উদ্দিন, থানা ছাত্রলীগের যুগ্ম সম্পাদক আব্দুল আহাদ,থানা ছাত্রদলের সভাপতি সাফেল মাহমুদ,নজিপুর পৌরসভার সাবেক কাউন্সিলর গৌতম চন্দ্র দে ও আদিবাসী নেতা হাকিম উরাঁও। মহিলা ভাইস চেয়ারম্যান পদে যুব মহিলা লীগের যুগ্ম আহবায়ক খাতিজাতুল কুবরা ও মহিলা আওয়ামী লীগের সদস্য সাবিনা বেগম।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
লেখক / প্রতিবেদক

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।