ঝিকরগাছার মহেশ পাড়া ৪ রাস্তা থেকে ইয়াবা সহ একজন আটক

এম,এ,জলিলঃশার্শা(যশোর)প্রতিনিধিঃ  যশোরের ঝিকরগাছা উপজেলার হাজিরবাগ ইউনিয়নের মহেশপাড়া চৌরাস্তা নামক এলাকা  থেকে ২০ পিচ ইয়াবা সহ মোঃ বকুল২২ নামে এক যুবককে আটক করছে বাকড়া তদন্ত কেন্দ্রের পুলিশ।
শনিবার (১৬ই অক্টোবর  )সন্ধার পরে ঝিকরগাছা উপজেলার মহেশপাড়া চৌরাস্তা নামক স্থান থেকে তাহাকে আটক করা হয়।
আটক বকুল সাতক্ষিরা জেলা কলারোয়া উপজেলার ধানঘোরা গ্রামের মৃতঃহাসান আলীর ছেলে।
ঝিকরগাছা উপজেলার বাকড়া পুলিশ তদন্তকেন্দ্রের অফিসার ইনচার্জ মেজবাহ উদ্দিন আহমেদ জানান গোপন সংবাদের ভিত্তিতে জানতে পেরে হাজির বাগের মহেশ পাড়া চৌরাস্তা নামক স্থানে  সঙ্গীয় ফোর্স নিয়ে সেখানে অভিযান চালিয়ে ২০ পিচ ইয়াবা সহ একজন মাদক ব্যবসায়িকে  আটক করা হয়।
আটকের বিরুদ্ধে মদকদ্রব্য আইনে  মামলা দিয়ে ঝিকরগাছা থানায় সোপর্দ করা হয়েছে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
লেখক / প্রতিবেদক

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।