ঝালকাঠিতে শিশু পুরস্কার প্রতিযোগীতা

ঝালকাঠি প্রতিবেদকঃ ঝালকাঠি শিশু একাডেমির আয়োজনে কোমলমতি শিশুদের বিভিন্ন প্রতিযোগীতায় অংশগ্রহনের মাধ্যমে বিজয়ীদের পুরস্কার বিতরণী অনুষ্ঠান করা হয়েছে।

শনিবার সকালে শিশু একাডেমি মিলনায়তনে এ অনুষ্ঠান হয়। জেলা শিশু একাডেমির শিশু বিষয়ক কর্মকর্তা মোজাম্মেল হোসেন এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক মো. আরিফুল ইসলাম।

এতে অন্যান্যের মধ্যে উপস্থিত থেকে বক্তব্য করেন, সাংবাদিক হেমায়েত উদ্দিন হিমু, সরকারি মহিলা কলেজের সহকারি অধ্যাপক ড. মো. শামীম আহসান ও জেলা সরকারি গ্রন্থগারের সহকারি পরিচালক খালিদ মোহাম্মদ সাইফুল্লাহ। শেষে বিভিন্ন প্রতিযোগীতায় বিজয়ীদের হাতে পুরস্কার তলে দেয়া হয়।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।